আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৪০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) নাম ইবনে তায়মিয়া। শায়খ বাচ্চাটিকে ডাকলেন। সে এলে তিনি তার থেকে শ্লেটটি চেয়ে নিলেন এবং বললেন $ বৎস! তোমার এই শ্লেটে যা* কিছু লেখা আছে সব মুছে ফেল। শ্লেট পরিষ্কার হয়ে গেলে তিনি ১১ কিংবা ১৩টি হাদীস তাতে লেখেন এবং বলেন, “হাদীসগুলো একবার পড়ে ফেল।" বাচ্চা গভীর মনোযোগের সঙ্গে একবার পড়ল। এরপর শায়খ শ্লেটটি হাতে তুলে নিয়ে হাদীসগুলো তাকে শোনাতে বললেন। ইবনে তায়মিয়া সব হাদীস অবলীলায় শুনিয়ে দিল। শায়খ পুনরায় শ্লেটে লিখিত হাদীসগুলো মুছে ফেলতে নির্দেশ দিলেন। অতঃপর শায়খ হাদীসের কতকগুলো সনদ লিখে সেগুলো তাকে পড়তে বললেন। বালক ইবনে তায়মিয়া একবার গভীর মনোযোগ সহকারে সেগুলো দেখল এবং সঙ্গে সঙ্গে তা শুনিয়ে দিল। শায়খ এই অত্যাশ্চর্য ঘটনা দেখে বলেন ঃ যদি এই শিশু বেঁচে থাকে তাহলে কালে সে এক অসাধারণ পুরুষে পরিণত হবে । কেননা এ যুগে এ ধরনের কোন শিশুর তুলনা মেলা ভার।১ ইসলামের প্রথম যুগের মুহাদ্দিছগণের ম্তৃতিশক্তির যে সব ঘটনা বিশ্বস্ত ইতিহাস গ্রন্থে বর্ণিত আছে এবং হাদীসের রাবী (বর্ণনাকারী) ও ইমামগণের আল্লাহপ্রদত্ স্মৃতিশক্তি যে সব উদাহরণ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণে ধরা পড়েছে সে সবের আলোকে ওপরের ঘটনা অসম্ভব মনে করার ও অবিশ্বাস করবার সঙ্গত কোন কারণ নেই। স্বয়ং ইবনে তায়মিয়া (র)-র পরবর্তী জীবন ও তীর মুখস্থ ও বর্ণনাশক্তির ঘটনাদৃষ্টেও এর সত্যতা সমর্থিত হয়। আসলেই তিনি ছিলেন অস্বাভাবিক স্মৃতিশক্তি অধিকারী । শিক্ষা লাভ ও পরিপূর্ণতা অর্জন ইবনে তায়মিয়া (র) কঠোর পরিশ্রম, গভীর মনোযোগ ও নিবিষ্টচিত্ত সহকারে পড়াশোনা শুর করেন। তার সমসাময়িক লেখক ও এতিহাসিকগণ বর্ণনা করেন, বয়সের স্বল্পতা সত্তেও খেলাধুলার প্রতি তার কোন আকর্ষণ ছিল না এবং তিনি এতটুকু সময় নষ্ট করতেন না। তদ্সত্বেও জীবন, স্বীয় পারিপার্ম্িক সমাজ ও পরিবেশ, নাগরিক জীবনের অবস্থা, মানুষের চরিত্র ও আচার-অভ্যাস সম্পর্কে তিনি সম্পর্কহীন ও বেখবর ছিলেন না। তার লিখিত রচনা থেকে পরিষ্কার জানা যায়, জীবন সম্পর্কে তার অধ্যয়ন ছিল বিস্তৃত ও গভীর এবং মানুষের থেকে দূরে নির্জন গৃহকোণে একাকী কেবল লেখাপড়ার মাঝেই তিনি জীবন কাটিয়ে দেন নি। ১. আবু যুহরাকৃত ইবনে তায়মিয়া'. উনুদুদুরিয়ার হাওয়াল' যোগে, ২১ পু. । //-2110001003-0010

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।