সংঘ্ামী সাধকদের ইতিহাস ৩৯ দামিশক দামিশকে পৌছুতেই শিক্ষিত ও জ্ঞানের ধারক এই পরিবারটির আগমন সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে । শিক্ষিত মহল পূর্ব থেকেই আবুল বারাকাত মাজদুদ্দীন ইবনে তায়মিয়ার সুনাম ও অবদান সম্পর্কে ওয়াকিফহাল ছিলেন। 'আবদুল হালীম ইবনে তায়মিয়ার “ইল্ম ও ফযীলত ছিল খ্যাতির শীর্ষে। কয়েকদিনের মধ্যেই জামে উমায়্যা ও দারু“ল-হাদীস আস-সুকরিয়ায় তার দরস প্রদান শুরু হয়ে যায়। ছাত্র ও হাম্বলী মযহাবের উলামায়ে কিরাম তার নিকট ভিড় জমাতে থাকে । ফলে এ পরিবারকে নতুন একটি শহরে নবাগত হিসেবে একাকীত্ব ও অপরিচিতির কোন সমস্যারই সম্মুখীন হতে হয়নি। অল্পবয়ক্ক বালক আহমদ ইবনে তায়মিয়া সতুর কুরআন মজীদ হেফজ শেষ করেন এবং হাদীস, ফিক্হ ও আরবী সাহিত্যে পারদর্শিতা লাভের সাধনায় মশগুল হয়ে পড়েন। অল্প বয়ন্ক হওয়া সত্ত্বেও তিনি তার পিতার দরস মজলিসে ও ওয়াজ মাহফিলে যোগদান করতেন এবং "উলামায়ে কিরামের বৈঠকে ও তাদের জ্ঞানগর্ভ আলোচনায় শরীক হতেন। এর ফলে তার অপরিমেয় মেধা সহজেই আলোচনার মণিমুক্তাসদৃশ বিষয়গুলো লুফে নিত এবং নিজেকে সমৃদ্ধ করত। অসাধারণ স্মৃতিশক্তি ইবনে তায়মিয়ার পরিবার ছিল স্থৃতিশক্তির জন্য বিখ্যাত। তার পিতা ও পিতামহ দু'জনই বিরাট স্ৃতিশক্তির অধিকারী ছিলেন। কিন্তু তকীয়্াদ্দীন ইবনে তায়মিয়া আল্লাহপ্রদত্ত এই নে“মতের ক্ষেত্রে গোটা পরিবারকে ছাড়িয়ে যান। শৈশবেই তার অদ্ভুত ও অনন্যসাধারণ স্ৃতিশক্তি এবং দ্রুত মুখস্থ করবার ক্ষমতা “উলামায়ে কিরাম ও তার শিক্ষকমণ্ডলীকে বিন্ময়ের মাঝে নিক্ষেপ করে এবং দামিশৃকে এর খ্যাতি ছড়িয়ে পড়ে । “উকৃদুন্ুর্রিয়ার লেখক বলেন £ একবার হলব (আলেপ্পো)-এর একজন বড় 'আলিম দামিশক আগমন করেন। আগমনের পর শুনতে পান, আহমদ ইবনে তায়মিয়া নামের এক শিশু অদ্ভুত স্ৃতিশক্তির অধিকারী; একবার যা কিছু শোনে দ্রুত তার মুখস্থ হয়ে যায়। এই শিশুকে দেখবার ও তার স্বৃতিশক্তির পরীক্ষা নেবার আগ্রহ সৃষ্টি হল তার। যে রাস্তা দিয়ে ইবনে তায়মিয়া মকতবে যেতেন সেই রাস্তায় এক দর্জির দোকানে বসে তিনি তার অপেক্ষা করতে থাকেন। তাঁর অভিপ্রায়ের কথা জানতে পেরে দর্জি তাকে বলল £ আপনি এখানেই বসে অপেক্ষা করুন। সেই বাচ্চা এখনই এসে যাবে। কেননা এটাই তার মকতবে যাবার পথ । কিছুক্ষণ পর বেশ কিছু শিশুকে মকতবে যেতে দেখা গেল । দজী বলল £ এ যে দেখুন! যে বাচ্চাটির নিকট বড় স্লেট রয়েছে ওরই /-2110001002-0010
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।