৩৬৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) হাদীস শাস্ত্রের তিনি অসাধারণ সমালোচক ও গবেষক ছিলেন। সমসাময়িকদের মাঝে হাদীসের সনদ এবং সনদের বিচার-বিশ্লেষণের ক্ষেত্রে সর্বাধিক পারদর্শী ছিলেন । আমাদের সমসাময়িক অধিকাংশ হাম্বলী আলিম তার ছাত্র ছিলেন। ৭৯৫ হিজরীতে রজব মাসে তার ইনতিকাল হয় এবং দামিশকের আল-বাবু*স -সগীরে সমাধিস্থ হন। ইনতিকালের কয়েকদিন পূর্বে কবরস্থানে এসে জনৈক কবর খননকারীকে বলেন £ আমার জন্য একটা কবর খনন করবেন। আদেশ পালিত হলে তিনি সেই কবরে নেমে অনেকক্ষণ শুয়ে কাটালেন। অতঃপর উঠে এসে বললেন, ভালই। এর কয়েক দিন পরই তাঁর ইনতিকাল হয় এবং সেই কবরেই তাকে দাফন করা হয়। রচনাবলী তিরমিযী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ফাতহু'ল-বারী নামে বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ রচনার কাজে হাত দিয়ে বেশ কিছু দূর এগুলেও তা শেষ করে যেতে পারেননি । ইবনে আবৃ য়া'লা কৃত 'তাবাকাতু'ল -হানাবিলা* গ্রন্থের তিনি পরিশিষ্ট যোগ করেছেন। ওয়াজ ও উপদেশমূলক একটা গ্রন্থ হলো (5331 4৯০৯৩ ৩৯ ৮১0544। এতে ফিকহ -সংক্রান্ত বেশ কিছু উপকারী কথা ও মূলনীতির আলোচনা রয়েছে। ইমাম নববীর ৬:-০+)। এর ব্যাখ্যাও লিখেছেন তিনি। নববীর 'আরবাঈনে' মোট বিয়াল্লিশটি হাদীস ছিল। তিনি আরো আটটি হাদীস যোগ করেন। বইটি ১৩৪৬ হিজরীতে মুস্তফা আল- বাবী আল- হালাবী-এর প্রেস থেকে ছেপে বের করা হয় ; ১ ১...১। ১০১৯ ১43. ৯4। ১ হাদীসটির স্বতন্ত্র ব্যখ্যা করেছেন। শেষোক্ত বই তিনটি প্রকাশিত হয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাঁর রচনাবলীতে হাফিজ ইবনে কায়্যিমের দাওয়াতী জযবা ও সংস্কারবাদী মনের আকুতি লক্ষ্য করা যায়। সেই সাথে ইবনে কায়্যিমের ভাষার মিষ্টতা ও প্রাঞ্জলতা এতে পূর্ণমাত্রায় বিদ্যমান রয়েছে। উপরে উল্লিখিত কয়েকজন ছাত্র ও ছাত্রের ছাত্র ছাড়াও অষ্টম ও নবম শতাব্দীর কতিপয় বিশিষ্ট আলিম, লেখক ও সংস্কারক এমন রয়েছেন যাদের সম্পর্কে জানা সম্ভব হয়নি যে, তীরা শায়খুল ইসলাম ইবনে তায়মিয়ার কিংবা তার কোন ছাত্রের শিষ্যতু গ্রহণ করেছিলেন কিনা। তবে তাদের রচনাবলীতে শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র “ইলম ও প্রজ্ঞা, আবেগ ও চিন্তাধারা এবং দাওয়াতী জযবা ও ব্যাকুলচিত্ততার পূর্ণ ছাপ বিদ্যমান রয়েছে। শায়খুল /-2110001002-0010
— পৃষ্ঠা ৩৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।