৩৬৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) 45০ ২০133৪11434) ১৪৪) এ এমন এক তাফসীর গ্রন্থ তিনি লিখেছেন যার অনুরূপ পূর্বে রচিত হয়নি। ইবনে কাছীরের পূর্বে বর্ণনাভিত্তিক তাফসীরগুলোতে মুহাদ্দিছসুলভ সতর্কতা এবং হাদীসের বিশুদ্ধতা যাচাইয়ে প্রজ্ঞার দারুণ অভাব ছিল। ফলে সেখানে দুর্বল হাদীস ও ইসরাঈলী বর্ণনাসমূহের বহুল অনুপ্রবেশ ঘটেছিল। হাফিজ ইবনে কাছীর তার তাফসীরে হাদীস শাস্ত্রের স্বীকৃত নীতিমালা অনুসরণ করেছেন এবং মুহাদ্দিছসুলভ সতর্কতার মাধ্যমে পূর্ববর্তী তাফসীরকারদের বুহ দুর্বলতা সযতে পরিহার করেছেন। অবশ্য একথা সত্য যে, তার মত বরেণ্য মুহাদ্দিছের কাছে আমাদের যতটা প্রত্যাশা ছিল হাদীস বিচারের ক্ষেত্রে ততটা উচ্চ মান তিনি বজায় রাখতে পারেন নি। কিছুটা উদারতা প্রদর্শন করে ইসরাঈলী বর্ণনাসমূহের একাংশ তিনিও গ্রহণ করেছেন । তবুও একথা স্বীকার করতেই হবে যে, প্রাচীন তাফসীর গ্রন্থগুলোর মাঝে হাদীসশাস্ত্ীয় দৃষ্টিকোণ থেকে ইবনে কাছীরের তাফসীরই হলো সর্বাধিক নির্ভরযোগ্য ও উপকারী । সম্প্রতি মিসরের স্বনামধন্য গবেষক পণ্ডিত আল-উত্তায আহমদ শাকের ১-। ৪/৯। ১০ ১১-..৪০|| ৪১১০ ১৫ নামে তাফসীর ইবনে কাছীরের সংক্ষেপ করেছেন। এতে মূল গ্রন্থের যাবতীয় সৌন্দর্য ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দুর্বল হাদীস, অনির্ভরযোগ্য ইসরাঈলী বর্ণনা, পুনরুত্ত বর্ণনা ও সনদ এবং বিভিন্ন অপ্রয়োজনীয় ও দীর্ঘ আলোচনা ছাটাই করা হয়েছে। ফলে কিতাবটির উপযোগিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইবনে কাছীরের দ্বিতীয় গুরুতুপূর্ণ রচনা হলো আল-বিদায়া ওয়া'ন-নিহায়া। ১৩৫১ হিজরীতে মিসর থেকে চৌদ্দ খণ্ড গ্রন্থটি প্রকাশিত হয়। আরব এতিহাসিকদের রীতি অনুযায়ী সৃষ্টির আদি থেকে শুরু করে ৭৬৭ হিজরী পর্যন্ত সময়কালের ইতিহাস এতে অন্তর্ভুক্ত হয়েছে। আল্লামা ইবনু'ল আছীরের সুবিখ্যাত খন্থ 'আল-কার্মিল' শেষ হয়েছে ৬২৮ হিজরী পর্যন্ত এসে । এতে 'আল বিদায়া'তে ১৩৯ বছরের ইতিহাস সংযোজিত হয়েছে। তাতারী হামলা এবং আট শতকের এঁতিহাসিক গুরুত্বর কারণে উপরিউক্ত সময় কাল ছিল খুবই গুরুততপূর্ণ ও ঘটনাবহুল । এ কারণে এবং নির্ভরযোগ্যতা ও বিশুদ্ধতার কারণেও 'আল- বিদায়া' সকল এঁতিহাসিকের প্রিয় উৎস গ্রন্থরূপে বিবেচিত হয়ে এসেছে । ৭৭৪ হিজরীতে হাফিজ ইবনে কাছীর ইনতিকাল করেন এবং দামিশ্কের প্রসিদ্ধ সুফিয়া কবরস্থানে সমাধিস্থ হন।১ ১. যায়ল তাযকিরাতি'ল-ছুফফাজ (শামসুদ্দীন আবুল মাহাসিন আল-হুসায়নী কৃত) । /দ/-2110001002-0010
— পৃষ্ঠা ৩৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।