আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) জন্ম ও আবাসভূমি পরিবর্তন এরূপ নামকরা, একনিষ্ঠ, শিক্ষিত ও ধর্মীয় খান্দানে ৬৬১ হিজরীর ১০ই রবী'উ'ল-আওয়াল সোমবার তকীয়্যুদ্দীন ইবনে তায়মিয়ার জন্ম হয় । পিতা তার নাম রাখেন আহমদ তকীষ্যুদ্দীন। বড় হয়ে তিনি আবুল 'আব্বাস ডাক নাম রাখেন। কিন্তু খান্দানী উপাধি “ইবনে তায়মিয়া" সব কিছু ছাড়িয়ে যায় এবং এ নামেই তিনি মশহুর হন। এ যুগটা ছিল তাতারী চক্রের,একথা আগে বলা হয়েছে। গোটা মুসলিম জাহান তাদের ভয়ে থরথর করে কাপছিল, বিশেষ করে ইরাক ও জধীরা ভূখ্ ছিল তাদের ত্রীড়াক্ষেত্র । ইবনে তায়মিয়ার সাত বছর বয়ঃক্রমকালে তার জন্মভূমি তাতারী হামলার শিকার হয়। তাতারী হামলার পর 'ইল্ম ও মর্যাদা, 'ইয্যত আবু ও জান-মালের নিরাপত্তার কোন ব্যবস্থা ছিল না। শেষে নিতান্ত বাধ্য হয়ে তার পরিবারও শত শত 'আলিম-উলামা ও শরীফ খান্দানের মতই কোন মুসলিম রাষ্ট্রে আশ্রয় সন্ধানে বেরিয়ে পড়েন। ইরাকে যাবার কোন প্রশ্নই ওঠে নি। কাছাকাছি দেশগুলোর ভেতর একমাত্র সিরিয়াই তাতারী আক্রমণের হাত থেকে তখনো পর্যন্ত নিরাপদ ছিল। মিসরের শক্তিশালী মামলুক সুলতানগণ এখানে রাজত্ব করছিলেন । শেষাবধি এই খান্দান পশ্চিম অভিমুখে তার গতিপথ পরিবর্তন করে এবং দামিশকের দিকে রওয়ানা হয়। এরূপ বিব্রতকর ও নিঃস্ব অবস্থাতেও এই বিদ্যোৎসাহী ও জ্ঞানের সঞ্চিত ও সংযোজিত একটি বিরাট জ্ঞানাগার ছিল, পেছনে ছেড়ে যাওয়াকে মেনে নিতে পারেনি। অনন্তর তারা সমস্ত মালমাত্তা রেখে একটি গাড়ীতে কেবল কিতাব বোঝাই করে রওয়ানা হন। তাতারী আক্রমণের আশংকা ছিল সর্বত্র। সবখানেই ভীতিকর অবস্থা বিরাজ করছিল । সাথে ছিল নারী ও শিশু। সবচেয়ে বেশী অসুবিধা ছিল, গাড়ী টানবার পশু সহজপ্রাপ্য না হওয়ায় কিতাব ভর্তি গাড়ী নিজেদেরই টানতে হচ্ছিল। কাফেলা অত্যন্ত কষ্টের সঙ্গে পথ চলছিল। এক জায়গায় তাতারীদের আক্রমণের মুখোমুখি গিয়ে পড়ে । আসলে ব্যাপারটা হয়েছিল এরকম, কিতাবের গাড়ী চলতে চলতে থেমে গিয়েছিল । এ অবস্থার হাত থেকে উদ্ধার পাবার জন্য পরিবারের লোকেরা আল্লাহ্‌র দরবারে দু'আপ্রার্থী হয় এবং কান্নাকাটি করতে থাকে । ফলে আল্লাহ্‌র সাহায্য নেমে আসে । গাড়ীর চাকা আবার সচল হয়ে ওঠে এবং কাফেলা সম্মুখ পানে অগ্রসর হয়।১ ১. কাওয়াকিবুদুররিয়্যা /-2110001002-0010

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।