৩৬০ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) সাথে আলোচনার মজলিসে অত্যন্ত সপ্রতিভ ছিলেন। তার চিন্তা ছিল স্বচ্ছ। সালাফ তথা পূর্বসূরীদের পথে ও মতে অবিচল ছিলেন। কুরআন-সুন্নাহর কঠোর অনুসারী ছিলেন। ভালো কর্মে ও নেক কাজে নিষ্ঠাবান ছিলেন।৯ সংক্ষিপ্ত বৃত্তান্ত নাম শামসুদ্দীন মুহাম্মদ, উপাধি আল-ইমাদ, উপনাম আবূ আবদুল্লাহ ও আবুল আববাস । তবে ইবনে আবদুল হাদী নামেই তিনি প্রসিদ্ধ । বংশসূত্র এরূপঃ মুহাম্মদ ইবন আহমদ ইবন আবদুল হাদী ইবন আবদুল হামীদ ইবন আবদুল হাদী ইবন ইউসুফ ইবন মুহাম্মদ দিন কুদামা। পরিবারটি তাদের মূল আবাসভূমি বায়তুল মুকাদ্দাস থেকে দামিশকে চলে আসে এবং সালেহিয়্যা মহল্লায় বসবাস শুরু করে। সেখানে ৭০৪ হিজরীতে ইবনে আবদুল হাদী জন্মগ্রহণ করেন। বিভিন্ন রিওয়ায়েতে ইলমু'ল -কিরাত শিক্ষা করেছেন। হাদীসসহ পাঠ্য পুস্তকসমূহের শ্রেষ্ঠাংশ পড়েছেন কাষী আবুল ফযল, সুলায়মান ইবনে হামযা, আবু বকর ইবন আবদুদ্দাইম, ঈসা ইবন মুত'ইম হাজ্জার, যয়নব বিনতু'ল-কামাল প্রমুখের কাছে। হাদীস শাস্ত্রের বিভিন্ন শাখার অধ্যয়ন ছিল তার প্রিয় বিষয়। রিজাল-শাস্ত্র ও সনদ বিশ্লেষণ-শান্ত্রে বিশেষ পারদর্শিতা ও ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। ফিকহের মাযহাব সম্পর্কে তার পরিপক জ্ঞান ছিল। হাদীস ও (ফিকহ-এর উসূল শান্ত্রে এবং আরবী ভাষা ও সাহিত্যে যথেষ্ট দখল ছিল। আল্লামা ইবনে রজব লিখেছেন, ৩১ ২৮৮৮৪ 4০51১535০০০ 2৮০০ ৬৯ ১৪] এ ৮৯এ। 65১3 53111 ০2১এ। এ৬০। এ ৩2০১) শায়খুল ইসলাম ইবনে তায়মিয়ার সংস্পর্শে তিনি বেশ কিছুদিন ছিলেন এবং তার কাছে ইমাম রাযীর ১: 1৬১ ৬৯ ৩৫০ ১১। এর অংশ-বিশেষ পড়েছিলেন। ফিকহ শাস্ত্রে তার বিশেষ উস্তাদ ছিলেন শায়খ নজমুদ্দীন হাররানী । সুপ্রসিদ্ধ মুহাদ্দিস ও যুগশ্রেষ্ঠ আলিম হাফিয আবুল হাজ্জাজ আল-মিয্যী-এর খিদমতে দশ বছর ছিলেন। আল্লামা যাহবীর কাছেও পড়েছেন এবং তিনি রিজাল ও সনদ-বিশ্লেষণ শান্ত্রসহ বিভিন্ন শাস্ত্রে ছাত্রের বিরল প্রতিভার স্বীকৃতি দিয়েছেন অকুষ্ঠচিন্তে। আল্লামা হুসায়নীর বর্ণনা মতে দীর্ঘদিন যাবত তিনি সদরিয়া ও যিয়াইয়া বিদ্যাঙ্গনে প্রধান অধ্যাপকরূপে অধ্যাপনার দায়িত্ব আঞ্জাম দিয়েছেন।২ ১. আল-বিদায়া, খ. ১৪. পৃ. ২১০। ২. আদ্দুরারু' ল-কামিনাহ, খ. ৩. পূ ৩২২: /-2110001002-001
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।