আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সং্ামী সাধকদের ইতিহাস ৩৫৭ যথারীতি ।৯ কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে ইবনু'ল-কায়্যিম যে মূল্যবান কাজটি করেছেন তা এই যে, বর্ণানুক্রমানুসারে এ সকল ওঁষধ ও উপকরণের নাম তিনি সংগ্রহ করেছেন যা বিশুদ্ধ, দুর্বল কিংবা অন্তত কোন জাল হাদীসে বর্ণিত হয়েছে। অতঃপর চিকিৎসাশান্ত্রের আলোকে গবেষণাধর্মী বিশ্লেষণের ম্যধমে সেগুলোর চিকিৎসা গুণাগুণও তুলে ধরেছেন একজন সর্বদর্শী চিকিৎসা বিজ্ঞানীর মত।২ নববী চিকিৎসা অধ্যায়ে দেহজ রোগ ও চিকিৎসার পাশাপাশি কলব ও আত্মার ব্যাধি ও চিকিৎসা প্রসঙ্গ তিনি টেনেছেন এবং 'ইশৃক ও প্রেমজাত ব্যাধি, “ইশৃক ও মুহব্বতের হাকীকত ও প্রকৃতি, কারণ ও প্রকার এবং প্রেমজাত ব্যাধি ও চিকিৎসা সম্পর্কে এমন সারগর্ভ, তত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী আলোচনা পেশ করেছেন যা মানব স্বভাব ও মনস্তত্ব সম্পর্কে তার সুগভীর জ্ঞান ও বিস্তৃত পড়াশোনার কথা যেমন প্রমাণ করে, তেমন জীবন ও জীবন-সমস্যা এবং হৃদয়ঘটিত ব্যাধি সম্পর্কে তার জ্ঞানের উজ্জ্বল স্বাক্ষর বহন করে।৩ নববী চিকিৎসার প্রকৃতি অবশ্য সেটাই যা শাহ ওয়ালিয়্যুললাহ্‌ (র) লিখেছেন। অর্থাৎ এ চিকিৎসা ওয়াহী ও শরীয়ত নির্ভর নয় ; বরং নিজস্ব চিকিৎসা জ্ঞান এবং আরবদের অভ্যাস ও অভিজ্ঞতা-নির্ভর।৪ তবু রসূল (স) এর প্রতিটি বাণী ও নির্দেশের ওপর যারা ভক্তি, ভালোবাসা, বিশ্বাস ও নিভরতার সাথে আমল করতে অভ্যন্ত-তাদের জন্য হাফিজ ইবনু'ল কায়্যিমের “যাদু'ল-মা*আদ' সত্যি এক মহা মূল্যবান তথ্য-ভাণ্তার। আলোচনা অধ্যায় শেষ করে হাফিজ সাহেব দরবারে রিসালতের বিচার ও ফয়সালা-সংক্রান্ত আলোচনা শুরু করেছেন এবং অভ্যাস মাফিক এ অধ্যায়েও ফিকহ ও মু'আমালা সংক্রান্ত তত্ব, তথ্য ও মাসায়েলের এক বিশাল ও মূল্যবান ভাণ্ডার গড়ে তুলেছেন।৫ এভাবে উম্মাহকে এমন এক বহুমুখী গ্রন্থ তিনি উপহার দিয়েছেন যাতে ফিকহ, হাদীস, তাফসীর থেকে শুরু করে সীরাত, ইতিহাস ও কালামশান্তের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আলোচনাগুলো আমাদের জন্য সহজলভ্য হয়ে উঠেছে। আলোচ্য গ্রন্থের একমাত্র সমালোচনার দিক এই যে, তাতে প্রায় সকল ইসলামী শান্তর মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে প্রয়োজনীয় বিষয়টি খুঁজে পাওয়া হয়ে পড়েছে মহা দুষ্ধর। সম্ভবত আলোচ্য গ্রন্থ রচনার সময় আপন শায়খের প্রভাব তার ওপর পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। ১. যাদু'ল মা'আদ ২য় খণ্ড, পৃ. ২-১৪১ ; , খ.; পৃ. ১০২ প্রকাশ মিসর)। ৫. যাদু'ল আ'আদ, ২য় খণ্ড ১৪২ থেকে শেষ পর্যন্ত /-2110001002-0010

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।