৩৫৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে অবগত হলো তখন তাদের বুঝতে বাকি রইল না যে, জানমালের এ সওদাবাজিতে তারা দারুণ জেতা জিতেছে। এখন ক্ষণস্থায়ী জীবনের মোহে পড়ে এ বিক্রয় চুক্তি প্রত্যাহার করা হবে সীমাহীন বোকামী ও নির্বদ্ধিতার পরিচায়ক। তাই তারা খরিদদারের প্রতিনিধির হাতে সানন্দে ও স্বতঃস্ফূর্তভাবে নিজেদের সমস্ত ইচ্ছা ও এখতিয়ার বিলুপ্ত করে বায়আতে রিযওয়ানে শরীক হলো । নবীর হাতে হাত রেখে তারা শপথ করল-এ মূল্য কখনো আমরা ফেরত নেব না এবং বিক্রয় চুক্তি প্রত্যাহারেরও আবেদন জানাব না। মোটকথা, ক্রয়-বিক্রয় চুক্তি পূর্ণাঙ্গ হয়ে গেছে এবং তারা তাদের সব কিছু সোপর্দ করে দিয়েছে তখন তাদের বলা হল-তোমাদের জীবন ও সম্পদ এখন থেকে আমার হয়ে গেছে এবং এখন তা কয়েকগুণ বৃদ্ধি করে আমি তোমাদের ফিরিয়ে দিচ্ছি। +৯। ৩ ৮০1৬০। 440 4325 ৮5 15155 9251 ০৮০৩ ৩ ০৯৪১১১142১4 “আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদের মৃত মনে কর না। আপন প্রতিপালকের কাছে তারা জীবিত, তাদের রিযিক প্রদান করা হয়।” লাভের লোভে আমি তোমাদের জান-মাল দাবী করিনি। আমি শুধু আমার দান ও দয়ার প্রকাশ ঘটাতে চেয়েছি। দেখছ না, কেমন তুচ্ছ ও নগণ্য জিনিস নিয়ে কী বিরাট ও অফুরন্ত মূল্য তোমাদের হাতে তুলে দিলাম! তদুপরি তোমাদের জান-মাল তোমাদের জন্যই আমি সঞ্চিত করে রেখেছি। এখানে হযরত জাবির (রা)-এর ঘটনা স্মরণ করুন৷ রসূল সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম তার কাছ থেকে একটি উট খরিদ করলেন। তদুপরি বিক্রিত উট ফেরতও দিলেন। তাঁর পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ্ পাক তার পিতার সাথেও অনুরূপ মু*আমালা করলেন। আল্লাহ্ তাকে জীবিত করে আবরণ সরিয়ে সরাসরি কালাম করলেন, হে আমার বান্দা! কী চাওয়ার আছে তোমার, বলো। মানুষ তার ক্ষুদ্র অনুভূতি ও উপলব্ধি দ্বারা আল্লাহ্র দয়া ও করুণা এবং দান ও ইহসানের কতটুকুই বা অনুভব করতে পারে? এ জান-মাল আল্লাহই তো দিয়েছেন। বিক্রয় চুক্তি সম্পাদনের তাওফীকও তিনিই দিয়েছেন। যাবতীয় দোষ ও খুঁত সত্ত্বেও দয়া করে সে মাল কবূল করেছেন এবং বান্দার হাতে কল্পনাতীত মূল্য তুলে দিয়েছেন। নিজের দেওয়া মাল দিয়েই নিজের বান্দাকে খরিদ করেছেন । তদুপরি বান্দার তিনি প্রশংসা করেছেন, অথচ তাঁর দেয়া তাওফীক ছাড়া বান্দার পক্ষে এ বিরাট সওদা করা সম্ভব ছিল না। আল্লাহর পথে আহবানকারী রসূল (স) সাহসী ও আত্মসম্মানবোধসম্পন্নদের আল্লাহ্র ও জান্নাতের দিকে ডাকলেন । ঈমানের //-2110001002-0010
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।