আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩৫২ শায়খুল ইসলাম হাফিজ ইবন তায়মিয়া (র.) এ প্রসঙ্গে তাবি'ঈগণের কাতারে হযরত তাউস. পরবর্তী পূর্বসূরীদের কাতারে আল্লামা তাবারী এবং উত্তরসূরী ইমামদের কাতারে কাযী "ইয়া ও আল্লামা ইবনে হাযমের মত পথিকৃত ও দিকপাল ব্যক্তিবর্গের ভুল-্রান্তি তুলে ধরতেও তিনি পিছ-পা হন নি।১ এখানে তীর জ্ঞানের পরিপক্কতা, মর্যাদা ও গুরুতু এবং গ্রন্থকারের ইমামত ও বৈদগ্ধ প্রমাণের জন্য হজ্জ অধ্যায়টিই যথেষ্ট । স্বীয় উত্তাদ ইমাম ইবনে তায়ামিয়া (র)-র রুচি ও স্বভাবের প্রভাবে এবং নিজঙ্ব বৈদপ্ধ ও দূরদৃষ্টির তাকীদে স্থানে স্থানে তিনি আকায়িদ ও কালাম শাস্ত্রীয় আলোচনার স্বচ্ছন্দ অবতারণা করেছেন এবং শরীয়তের রূহ ও প্রাণ তুলে ধরার সার্থক প্রয়াস চালিয়েছেন । এ প্রসঙ্গে তাওয়ান্ুলের হাকীকত ও আসবাব গ্রহণের বৈধতা সম্পর্কে যে গবেষণাধর্মী ও তথ্যবহুল আলোচনা তিনি পেশ করেছেন এক কথায় তা অনবদ্য ও উপভোগ্য ।২ রসূল সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সালামের গাযওয়া যুদ্ধসমূহের বিবরণ শুরু করার পূর্বে রীতিমাফিক জিহাদের হাকীকত ও তাৎপর্য এবং এর স্তর ও পর্যায় সম্পর্কে তথ্য ও তত্বপূর্ণ বক্তব্যের অবতারণা করেছেন।৩ অতঃপর ইসলামী দাওয়াতের সূচনা, মক্কার ঘটনাপ্রবাহ, মদীনায় হিজরত, জিহাদের ফরয বিধান অবতরণ, মালে গনীমত বন্টন, সন্ধি ও নিরাপত্তা, জিযয়া কর এবং আহলে কিতাব ও মুনাফিকদের সাথে আচরণ ইত্যাদির আহকাম ও বিধান বিস্তারিতভাবে লিখেছেন।৪ জিহাদ ফরয হওয়ার হিকমত ও তাৎপর্য বর্ণনা প্রসঙ্গে তিনি জান্নাতের হাকীকত এবং জান্নাতের অফুরন্ত নিয়ামতের তুলনায় মানুষের জান ও মাল যে কত তুচ্ছ ও নগণ্য- তাও তুলে ধরেছেন বেশ ঈমান উদ্দীপক ভাষায়। এখানে এসে তার ঈমানী তেজ ও লেখনী শক্তি উভয়ের সার্থক সময় ঘটেছে বলে মনে হয় । তিনি লিখেছেন £ মানুষ তার জান-মালকে জানমালের মালিকের রাস্তায় ব্যয় করবে, এটাই হলো প্রেম ও মুহব্বত এবং জান্নাত ও তার অফুরন্ত নিয়ামতের দাবী । কেননা মু'মিমের জান-মাল তিনি খরিদ করে নিয়েছেন। কোন ভীরু অপদার্থের ও শূণ্যহস্ত ফকীরের সাধ্য কি এমন পণ্যের দাম হাকে। আল্লাহর কসম! এ কোন অচল পণ্য নয় যে, তীর, দুর্বল ও ফকীর-মিসকীন এর দরাদরি করতে পারে এবং এ পণ্যের বাজার এত মন্দা নয় যে, অভাবী নাখাস্তা লোকও তা করযরূপে চাওয়ার সাহস করতে পারে । এ পণ্য তো ১. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড পু. ২৪৯-২৫১ ২. এ পৃ- ২৬৪-২৬৬ ৩. এ পৃ. ২৯১-২৯৪ ৪. এ. পৃ. ২৯৫-৩৩২ /-2110001002-0010

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।