সংখামী সাধকদের ইতিহাস ত্৭ লোহাকে । তিনি এও বলতেন, আমাদের পিতামহ (মাজ্দুদ্দীন)-এর স্বভাব ও প্রকৃতিতে কিছুটা তেজী ভাব ও আবেগ ছিল। একবার এক 'আলিম তাকে শিক্ষা বিষয়ে একটি প্রশ্ন জিজ্ঞেস করেন। তিনি বলেন £ এর উত্তর ষাটটি উপায়ে দেওয়া যায়। এরপর এক এক করে তাকে সব জওয়াবই হাতে গুণে দেন। শেষে বলেনঃ তোমাদের জন্য এই উত্তরগুলো নিয়ে দেওয়াই যথেষ্ট । তারা তার এই মেধা ও প্রতিভা দেখে বিস্মিত হন এবং নিশ্চুপ হয়ে যান। শায়খুল ইসলাম বলেনঃ বিভিন্ন 'মতন'-এর নকল ও মযহাব স্থৃতিতে গেথে রাখতে তিনি ছিলেন এক বিরল প্রতিভা । এজন্য তাকে তেমন কোন বেগ পেতে হয়নি কিংবা এর জন্য বিশেষ কোন ব্যবস্থাও অবলম্বন করতে হত না।১ ৬৫২ হিজরীতে তার ওফাত হয়। তার সবচেয়ে বিখ্যাত রচনা ও তাঁর জ্ঞানবত্তার শ্রেষ্ঠতম নিদর্শন হল "মুনতাকীউ'ল -আখবার' নামক গ্রন্থটি । “উলামায়ে কিরাম প্রতিটি যুগেই এর থেকে উপকৃত হয়েছেন এবং এর প্রতি মনোযোগ দিয়েছেন। যেসব হাদীস মযহাব অনুসারীদের দলীল ও উৎস গ্রন্থকার এই গ্রন্থে ফিক্হী অধ্যায় ওয়ারী সে সব হাদীস একত্র করে দিয়েছেন। মুজতাহিদ 'আলিম ও খ্যাতনামা মুহাদিছ “আল্লামা মুহাম্মদ ইবন আলী আশ-শাওকানী (মৃ. ১২৫৫ হি.) “নায়লু'ল-আওতার' নামে আট খণ্ডে এর শরাহ (ভাষ্য) লিখেন । উত্তর বিন্যন্ত ও সংক্ষিপ্তকরণ, চূড়ান্ত আলোচনা-পর্যালোচনা ও গ্রন্থকারের বিস্তৃত দৃষ্টি ও উদার হৃদয়ের কারণে এটি শিক্ষক, ছাত্র ও জ্ঞানী মহলে বিশেষ মর্যাদার দাবিদার । শায়খুল ইসলামের পিতা শিহাবুদ্দীন 'আবদুল হালীম ইবনে তায়মিয়া ছিলেন একজন “আলিম, মুহাদ্িছ, হাম্বলী মযহাবের ফকীহ, শিক্ষক ও মুফতী । হাররান থেকে দামিশক স্থানান্তরিত হবার পর তিনি সেখানকার উমায়্যা মসজিদে দরস প্রদান করতে শুরু করেন। এ মসজিদটি ছিল তৎকালীন শ্রেষ্ঠ 'আলিম ও মুদাররিসদের কেন্দ্র এবং সেখানে সব *আলিম ও মুদাররিসের পক্ষে দরস প্রদান সহজ কাজ ছিল না। তাঁর দরস প্রদানের বৈশিষ্ট্য ছিল, তিনি মুখে মুখে ও তাৎক্ষণিকভাবে অর্থাৎ কোনরূপ পূর্ব প্রস্তুতি ছাড়াই দর্স প্রদান করতেন এবং দরস প্রদানের কালে কোন কিতাবের সাহায্য গ্রহণ করতেন না, গোটাটাই মুখস্থ ও স্থৃতিনির্ভর হত। জামে উমায়্যাতে দর্স ও ওয়াজের সঙ্গে তিনি দামিশকের দারু'ল-হাদীস আস-সুকরিয়ার শায়খুল হাদীসও ছিলেন এবং সেখানেই তার বাসস্থান ছিল। ৬৮২ হিজরীতে তিনি ইনতিকাল করেন এবং আস-সুফিয়া নামক কবরস্থানে তাকে দাফন করা হয় ২ ২. ইবনে কাছীরকৃত আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৩শ খণ্ড. ৩০৩ পু. /-2110001002-0010
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।