আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্রামী সাধকদের ইতিহাস ৩৫১ প্রথমে মুসলমানদের সিয়াম পালন কিংবা -ফিদয়া'১ আদায় করার এখতিয়ার ছিল। পরবর্তীতে এ ব্যবস্থা রহিত করে সিয়াম বাধ্যতামূলক করে দেওয়া হয়। তবে সিয়াম পালনে অক্ষম বৃদ্ধদের ক্ষেত্রে ফিদয়া প্রদানের অবকাশ এখানো আছে। (বিস্তারিত বিবরণ ফিকহ বিষয়ক গ্রন্থসমূহে দেখুন) অসুস্থ ও মুসাফিরকে রমযানের পরিবর্তে পরে কাযা করার অনুমতি দেওয়া হয়েছে। গর্ভবতী ও দুগ্ধবতী মহিলাদের ক্ষেত্রেও গর্ভস্থিত সন্তানের কিংবা দুগ্ধপোষ্য শিশুর প্রাণের আশংকা দেখা দিলে সিয়াম স্থগিত রাখার অনুমতি রয়েছে। হজ্জ অধ্যায় হলো কিতাবের সর্বাধিক আলোড়ন সৃষ্টিকারী অংশ । এ অধ্যায়ে গ্রন্থকার সুগভীর জ্ঞান ও প্রজ্ঞা এবং বিস্ময়কর দৃরদৃষ্টি ও প্রত্যুৎপন্নমতিত্র সুস্পষ্ট সাক্ষর রেখেছেন। হজ্জ মাসায়েল এবং রসূল সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের বিদায় হজ্জ সম্পর্কে এমন সারগর্ভ, তথ্যবহুল, তাত্তিক ও বিস্তৃত আলোচনা আর কোন কিতাবে এই অধমের চোখে পড়েনি । গোটা হজ্জ অধ্যায়টি মিসরী সংস্করণের ১৮০ পৃষ্ঠা থেকে ৩৪৯ মোট ১৬৯ পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত বিদায়ের হজ্জের বিবরণ দিতে গিয়ে মদীনার যাত্রা থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত দীর্ঘ সফরের ধারাবাহিক ঘটনা এমন সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন যে, পাঠকের সামনে এই মুবারক সফরের একটা পূর্ণাঙ্গ ও জীবন্ত ছবি ফুটে ওঠে । সত্যি বলতে কি, আলোচ্য অধ্যায়টি হজ্জ সংক্রান্ত গোটা হাদীস ভাগ্ারের সার-নির্ধাস এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের এক সুন্দরতম সংগ্রহ হয়ে উঠেছে।২ হজ্জের মত বিরোধপূর্ণ বহু মাসায়েল সম্পর্কেও তিনি পর্যাপ্ত আলোকপাত করেছেন এবং হাদীস ভিত্তিক স্বাধীন ইজতিহাদ প্রয়োগ করে নিজস্ব সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এ ক্ষেত্রে তাকে বিশেষ কোন ফিকহী মাযহাবের অনুসারী মনে হয়নি। যেমন হাম্বলী মাযহাবের মুকাল্লিদ হওয়া সত্ত্বেও অকাট্য যুক্তি ও তথ্যের আলোকে তিনি প্রমাণ করেছেন যে, রসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম হজ্জে “কিরান' করেছেন, “ইফরাদ বা তামাত্ত নয়।৩ এমনকি রসূল (স.)-এর হজ্জে কিরান আদায়ের বিবরণ দিতে গিয়ে নেতৃস্থানীয় পূর্বসূরী ও উত্তরসূরী আলিমগণ যে সকল ভূল-্রান্তির শিকার হয়েছেন, বস্তনিষ্ঠ তথ্য-প্রমাণের আলোকে সেগুলো তিনি চিহ্নিত করেছেন। সাথে সাথে তাদের ভুলের উৎস ও কারণও উল্লেখ করেছেন ।৪ ১. অক্ষম বাক্তিদের প্রতিদিনের সিয়ামের পরিবর্তে একজন মিসকীনকে আহার করানো । ২, যাদু'ল-মা-আদ- ১ম খণ্ড, পৃ. ২২৬-২৪৬। ৩, এ পৃ. ১৮৫-১৯০ তু, বর পু. ১৮৫-১৯০ //-2110001002-0010

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।