আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩৫০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) "উদ্দেশ্য"বর্জন করেছে, এ জানা সম্ভব নয়। এ হলো বান্দার কলব ও হৃদয়ের এমন এক সুগোপন ভাব ও অনুভূতির নাম যা অন্য কারো পক্ষে জানা অসন্ভব। এটাই হচ্ছে সিয়ামের হাকীকত। দৈহিক ও আত্মিক শক্তির হিফাজত. সংরক্ষণ ও অপচয় রোধেও সিয়ামের বিস্ময়কর অবদান রয়েছে। সিয়াম হচ্ছে সেই পাশবিক আবর্জনাগুলোর বিরুদ্ধে এক সার্থক রক্ষা-ব্যবস্থা যা মানুষের ওপর পূর্ণ প্রভাব ও আধিপত্য বিস্তারে সক্ষম হলে তার আত্মা ও চরিত্রে পচন ধরিয়ে ছাড়ে । সেই সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানগুলো থেকেও সিয়াম মানুষের শরীরকে মুক্ত করে । সুতরাং সিয়াম যুগপৎ দেহ ও আত্মার স্বাস্থ্য রক্ষা করে এবং পাশবিক স্বেচ্ছাচারিতায় বিধ্বস্ত স্বাস্থ্যের পুনরুদ্ধারের ক্ষেত্রেও তা গুরুতৃপূর্ণ অবদান রাখে। সিয়াম তাকওয়ার মহৎ গুণ অর্জনের অত্যন্ত সহায়ক ইবাদত । এজন্যই ইরশাদ হয়েছে 8 ০০ ১৪৫। ৬ শী ৮5 (৮৭। ১995 ৯৪ 1১৮০ ৩৪] 25 হে ঈমানদারগণ ! তোমাদের ওপর সিয়ামের বিধান ফরয করা হলো যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববরতীদের ওপর । আশা করি তোমরা মুত্তাকী হতে পারবে । (বাকারা-১৮৩) ; এ কারণেই আল্লাহ্‌র রসূল.(সা) ইরশাদ করেছেন £ ২৯ ৮১০|। (সিয়াম ঢালম্বরূপ)। এজন্যই বিবাহের সামর্থ নেই অথচ কামশক্তি প্রবল, এমন ব্যক্তিদের সিয়াম সাধনার নির্দেশ দেওয়া হয়েছে । মোটকথা, সিয়ামের কল্যাণ ও উপকারিতা এত স্পষ্ট ও অবধারিত যে, মানুষের সুস্থ বুদ্ধি সহজেই তা উপলব্ধি করতে পারে। জাগ্ুত এনুভূতি অনায়াসেই তা অনুভব করতে পারে। তাই বান্দাদের জন্য রহমত ও অনুগহরূপে এবং দেহ ও আত্মার জন্য ঢাল ও রক্ষাকবচ হিসেবে সিয়ামের বিধান আল্লাহ্‌ পাক ফরয করেছেন। এ ক্ষেত্রে রসূল সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লামের কর্মপন্থাই ছিল সর্বোত্তম ও পূর্ণাঙ্গ । কেননা আমাদের দিক থেকে তা হলো সবচেয়ে সহজ ও স্বভাব অনুকূল, আবার উদ্দেশ্য হাসিলের দিক থেকে সবচেয়ে কার্যকর ও সফল । মানুষের পক্ষে তার অভ্যস্ত ও প্রিয় বিষয়গুলো বর্জন করা যেহেতু কষ্টসাধ্য ও সময়-সাপেক্ষ বিষয়, সেহেতু সিয়ামের বিধান ফরয করার ক্ষেত্রে তাড়াহুড়া করা হয়নি: বরং হিজরতের পরে ইসলামের মধ্যবয়সে তা ফরয করা হয়েছে। মুসলমানদের স্বভাব ও তবিয়ত ইতিমধ্যে তাওহীদ ও সালাতসহ বিভিন্ন আহকামে অভ্যস্ত হয়ে গিয়েছিল । সিয়াম ফরয হয়েছিল দ্বিতীয় হিজরীতে । সুতরাং রসূল (স.) জীবনে একে একে নয়টি রমযানের সিয়াম পালন করেছেন। সিয়াম ফরয করার ক্ষোত্রে অত্যন্ত প্রজ্ঞাসম্পন্ন পর্যায়ক্রমের প্রতি লক্ষ্য রাখা হায়োছে /-2110001003-0010

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।