সংখামী সাধকদের ইতিহাস ৩৪৯ বিন্দুতে অবস্থান লাভ করেছিলেন । সুতরাং উম্মতও তাঁর পদাংক অনুসরণ অনুপাতে এ সম্পদ ও নিয়ামতের অংশ পেতে থাকবে ।৯ গ্রন্থকার প্রতিটি ইবাদতের আহকাম ও মাসায়েল বর্ণনার পূর্বে সেগুলোর অবতরণকাল, হিকমত ও তন্তু এবং কল্যাণ ও তাৎপর্য সম্পর্কেও বিশদ আলোচনা করেছেন। বিষয়বস্তুর দিক দিয়ে তা যেমন সবাঙ্গীন ও পূর্ণাঙ্গ তেমনি আঙ্গিকের দিক থেকেও তা আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী । এখানে আমরা একটি মাত্র নমুনা পেশ করছি £ সিয়ামের উদ্দেশা হলো নফসের কুপ্রবৃত্তিগুলোকে দমন করা এবং মানুষের মধ্যে অভ্যন্ত ও প্রিয় জিনিসগুলো থেকে বিরত থাকার অভ্যাস ও শক্তি সৃষ্টি করা এবং তার রিপুশক্তিতে এতটা ভারসামা সৃষ্টি করা যাতে তার অন্তরে চিরন্তন সৌভাগ্য লাভের প্রেরণা সৃষ্টি হয়। সেই সাথে ক্ষুধা-পিপাসার মুকাবিলা করার পর্যাপ্ত শক্তি সৃষ্টি করাও সিয়ামের উদ্দেশ্য । সিয়াম আমাদেরকে মানুষের ক্ষুধার্ত কলিজার কথা ম্মরণ করিয়ে দেয়। আমরা বুঝতে পারি, পৃথিবীর লাখ লাখ আদম সন্তান অহরহ কিয়ামতের কি কঠিন আযাব ভোগ করছে, যারা জঠর জ্বালা নিবারণের জন্য পায় না এক মুঠো অর এবং পিপাসাকাতর কলজে ঠাণ্ডা করার জন্য এক কাত্রা পানি। পানাহার ও কামরিপু নিয়ন্ত্রণের মাধ্যমে সিয়াম শয়তানকে মানুষের জীবনে তার শয়তানী ইচ্ছার প্রতিফলন ঘটাতে দেয় না, বরং বাধা দেয়। ফলে অভিশাপ থেকে সে মুক্তি পায়। সিয়াম মানুষের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে স্থিরতা ও প্রশান্তি আনে, তার পাশবিকতা ও উন্যন্ততা দমন করে এবং রিপুগুলোর মুখে মযবুত লাগাম এটে দেয় । সিয়াম হচ্ছে মুস্তাকীদের জন্য লাগাম, নফস ও আত্মার স্থায়ী যুদ্ধে আত্মার জন্য ঢাল এবং নৈকট্য প্রত্যাশী নেককারদের জন্য এক সফল মুজাহাদা ও সাধনা । মানুষের সমস্ত আমলের মধ্যে একমাত্র সিয়ামই হচ্ছে আল্লাহ্র জন্য বিশিষ্ট । একজন সিয়াম সাধক আসলে কি করেন? তার মা'বুদ ও মাহবুবের সন্তষ্টি লাভের জন্য পাশবিকতা ও ভোগের চাহিদা দমন করেন। সুতরাং সিয়ামের অর্থ হচ্ছে আল্লাহর মুহব্বত ও ভালোবাসা এবং রেযা ও সন্তুষ্টির পথে পাশবিক সুখ ও ভোগ বর্জনের মাধ্যমে এক মহান ত্যাগ ও কুরবানী পেশ করা । সিয়াম হচ্ছে বান্দা ও আল্লাহ্র মাঝে এক গোপন রহস্য, যা অবগত হওয়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। অন্যদের এটা তো জানা সম্ভব যে. সিয়াম সাধক নিষিদ্ধ মিিজো রন ফিতে জিভের মারছে নর সততার ১. যাদৃ'ল-মা'আদ, ১৫৮ থেকে ১৬০ পৃ. ১ম খু /-2110001002-001
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।