আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্বামী সাধকদের ইতিহাস ৩৪৭ 'শরহে সদর" লাভের ক্ষেত্রে সৃষ্ট জীবের প্রতি দয়া ও সদয় আচরণের ভূমিকাও কম গুরুতৃপূর্ণ নয়। যার স্বভাবে রয়েছে সৃষ্ট জীবের কল্যাণ ও উপকারের সীমাহীন জযবা ও আবেগ, নিঃসন্দেহে তার হৃদয় হবে উনুদ্ত, প্রশস্ত, প্রশান্ত ও তৃপ্ত। পক্ষান্তরে যে কৃপণের স্বভাবে ইহসান ও কল্যাণের জযবা নেই- সে হতভাগ্যের হৃদয় হবে সংকীর্ণ, বিষাদগ্রস্ত, বিপর্যস্ত ও আবিলতাপূর্ণ। সদকা ও দানে অভ্যস্ত ত্যাগী মানুষের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ্‌র রসূল ইরশাদ করেছেন £ মনে কর এক লোকের দেহে দু'টি লৌহবর্ম রয়েছে । যখন সে সদকা প্রদানের নিয়ত করে তখন বর্ম প্রশস্ত হতে থাকে । এমনকি তার কাপড়ের নীচের অংশ মাটিতে গড়াগড়ি খায়। ফলে তার পায়ের দাগগুলো মুছে যায়। পক্ষান্তরে কৃপণের অবস্থা এই যে, বর্মের প্রতিটি অংশ তার শরীরে চেপে বসে; তাতে আর কোন প্রশস্ততা ও স্থাচ্ছন্দ্য অবশিষ্ট থাকে না। 'শরহে সদর' লাভের আরেকটি উপায় হলো বীরত্ব ও সাহসিকতা । সাহসী মানুষের বক্ষ থাকে উন্ু্ত, প্রশস্ত ও মনোবলসম্পন্ন । পক্ষান্তরে ভীরুর অন্তর হয় ক্ষুদ্র ও সংকীর্ণ । পশুরা যে পরিমাণ সুখ, আনন্দ, স্থাদ ও তৃত্তি লাভ করে- তার ভাগ্যে ততটুকুই মাত্র জোটে । কৃপণ, আল্লাহ-বিমুখ, আল্লাহর যিকির, থেকে গাফিল, তার নাম ও সিফাত সম্পর্কে অজ্ঞ, তার দীন সম্পর্কে বেখবর এবং গায়রুল্লাহর মোহজালে আটকা পড়া ব্যক্তির মত ভীরু ও বুষদিল ব্যক্তিত্ব আত্মার তৃপ্তি ও প্রশান্তি এবং হৃদয়ের অনাবিল আনন্দ ও সন্তুষ্টির সুমহান সম্পদ-এশ্বর্য থেকে হয় সম্পূর্ণ বঞ্চিত। এই আনন্দ ও প্রশান্তিই কবরে বসন্ত-সজীব সবুজ বাগিচার রূপ ধারণ করে। তদ্রাপ হৃদয়ের সংকীর্ণতা ও আবিলতাই যন্ত্রণাদায়ক জেলখানার রূপ ধরে হাযির হয়। পৃথিবীতে মানুষের সিনায় বিদ্যমান কলবের যে অবস্থা ছিল সে অবস্থাই তার হবে কবরের নিঃসঙ্গ জীবনে । এখানের আনন্দ সেখানেও আনন্দের রূপ ধারণ করবে এবং এখানের অশান্তি সেখানেও অশান্তির কারণ হবে। তবে (রোগ, ব্যাধি, দারিদ্র ও অন্যান্য কারণে) পৃথিবীতে ঈমানদারদের যে সাময়িক কষ্ট ও অশান্তি দেখা দেয় তদ্রুপ (সম্পদ ও ক্ষমতা এবং ভোগ ও পাশবিকতার মাধ্যমে) কাফির ও গাফিল ব্যক্তিরা যে ক্ষণিক সুখ লাভ করে তা মোটেই উল্লেখযোগ্য নয়। হৃদয়ে সর্বক্ষণ বিদ্যমান থাকা স্বভাবের অবস্থাই হলো বিবেচ্য । -শরহে সদর" লাভের জন্য হৃদয়কে সেই সব ঘৃণ্য দোষ ও বৃত্তি থেকে অবশ্যই মুক্ত করতে হবে যা হৃদয়ে সংকীর্ণতা ও অস্বস্তি সৃষ্টি করে এবং কলবের আরোগা লাভে প্রতিবন্ধক হয় : "শরহে সদর' লাভের উপায়গুলো /দ/-211000103-0010

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।