5৪৬ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 'শরহে সদর" লাভের আরেকটি বড় উপায় হলো ইনাবাত ইলাল্লাহ' তথা আল্লাহ-নিমগ্রতা । অর্থাৎ হৃদয়ের সবটুকু অনুভূতি দিয়ে তাকে প্রেম করা, সব দুয়ার থেকে মুখ ফিরিয়ে তার দুয়ারেই শুধু পড়ে থাকা এবং তার ইবাদতেই শুধু ডুবে থাকা । মোটকথা, “শরহে সদর' লাভের জন্য এর চেয়ে কার্যকর ও ফলপ্রসু উপায় আর নেই । এ সম্পদ ও এশ্বর্য কখনো তুমি পেয়ে গেলে স্বতঃ্কুর্তভাবেই বলে উঠবে যে, জান্নাতে গিয়েও এ নিয়ামত আমি পেতে চাই। 'শরহে সদর' ও হৃদয়ের প্রশান্তি লাভে প্রেম ও ভালোবাসাও বিরাট ভূমিকা পালন করে। যার হৃদয়ের সবুজ অঙ্গনে প্রেমের ময়ূর পেখম মেলেছে এবং যার জীবনে ভালোবাসার স্বর্গসুখ নেমে এসেছে সেই শুধু তা অনুভব করতে পারবে। প্রেম যত গভীর হবে, বাধ ভাঙা জোয়ারের মত ভালবাসা যত উচ্ছসিত হবে, চিত্রোনুক্ততা ও চিত্তপ্রশান্তিও সেই পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে । পক্ষান্তরে এ সম্পদ এশ্বর্য থেকে বঞ্চিত অপদার্থদের দিকে তাকালেও হৃদয় হয়ে যাবে সংকীর্ণ ও আবিলতাপূর্ণ ৷ তাদের দর্শন হলো চোখের পীড়া এবং তাদের সঙ্গ হলো আত্মার ব্যাধি। এবার বিপরীত দিক থেকে বলা যায় যে, হৃদয়ের সংকীর্ণতা ও আবিলতা সৃষ্টির একটি বড় কারণ হলো গায়রুল্লাহ্র মোহ জালে আটকা পড়ে আল্লাহ বিমুখ হওয়া এবং আল্লাহ্র যিকির ও ইবাদতে অনাগ্রহী ও উদাসীন হওয়া। যে গায়রুল্লাহর সাথে বান্দার প্রেম হবে সে গায়রুল্লাহ্ দ্বারাই তাকে আযাব ও কষ্ট দেওয়া হবে। সে গায়রুল্লাহ্র প্রেমের জাহান্নামী আগুনেই জুলে পুড়ে খাক হতে থাকবে । তার চেয়ে বদনসীব, অভিশপ্ত, অসুখী ও হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। বন্তত প্রেম ও মুহব্বত দুই প্রকার £ এক প্রেম হৃদয় মনে সজীবতা আনে, আত্মাকে পুষ্টি ও খাদ্য যোগায়, চোখ জুড়ায়, প্রাণ শীতল করে । এককথায়, মাটির পৃথিবীকে জান্নাতে রূপান্তরিত করে। সেই প্রেম হলো আল্লাহ্-প্রেম, যা হৃদয় ও আত্মার সবটুকু ইচ্ছা ও অনুভূতিসহ আল্লাহর (যাত ও সিফাত তথা গুণ ও সত্তার) মাঝে নিজেকে বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করে । আরেকটি প্রেম আছে যা আত্মার যন্ত্রণা, বুকের জ্বালা, হৃদয়ের সংকীর্ণতা এবং চিন্তার আবিলতা সৃষ্টির মাধ্যমে জীবনকে জাহান্নামে পরিণত করে । সেটা হলো গায়রুল্লাহর প্রেম ও মোহ। আরেকটি উপায়! যিকিরই মানব হৃদয়ে আনে পরম তৃপ্তি ও শান্তি এবং নিবিড তুষ্টি ও প্রশান্তি । পক্ষান্তরে গাফলত ও উদাসীনতা হলো হৃদয়ের সংকীর্ণতা, বন্ধতা, যন্ত্রণা ও অস্থিরতার অন্যতম কারণ /-2110001002-0010
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।