সং্বামী সাধকদের ইতিহাস ৩৪৫ মোটকথা, হিদায়াত ও তাওহীদ হচ্ছে *শরহে সদর' লাভের সর্বাধিক শক্তিশালী উপায়। পক্ষান্তরে শিরক ও গোমরাহী হচ্ছে হৃদয়ের সংকীর্ণতা ও রুদ্ধতার বড় কারণ । সেই ঈমানী নূর ও আলোক যা সিনাকে উন্মুক্ত ও প্রশস্ত করে এবং কলবকে করে প্রফুল্ল ও আনন্দিত । এই নূর ও আলোক বান্দার অন্তর থেকে অপসৃত হলে তা সংকীর্ণ হয় এবং চুপসে যায়। বান্দা তখন এক অন্ধকার ও সংকীর্ণ কারাগারে নিক্ষিপ্ত হওয়ার যন্ত্রণা অনুভব করে। তিরমিযী শরীফে রসূল সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে £ ১ ২১০ 05315105 0১০15 চেি৯০। ৯311 ০১৯৭। ৩৯০1৩ ১১১৮। ১1১০০ ৬৯ 013 ১১৭৯। 15 ০11 ২081 0 441 ০৯৮০৩ 41১১১ 4৪ ০৬০০] ১০৮১০১।৪ বান্দার অন্তরে 'নূর' প্রবেশ করলে তা উন্মুক্ত ও প্রশস্ত হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন 3 হে আল্লাহর রসূল! তার আলামত কি ? ইরশাদ হলো, চিরস্থায়ী জীবনের প্রতি আগ্রহ ও আকর্ষণ, ক্ষণস্থায়ী জীবনের প্রতি অনাগ্ুহ ও নির্লিপ্ততা এবং মৃত্যু আসার আগেই সেজন্য প্রস্তুতি গ্রহণ । এই নূর ও আলোক মানুষ যে পরিমাণ লাভ করে 'শরহে সদর" নামের এশী সম্পদে সেই পরিমাণ সে এশ্বর্শালী হয়। এমনকি তা স্থল আলো ও অন্ধকার, চিন্তের প্রশস্ততা ও প্রফুল্পতা এবং সংকীর্ণতা ও অপ্রফুল্লতা সৃষ্টি করে থাকে । "শরহে সদর' লাভের আরেকটি উল্লেখযোগ্য উপায় হলো, “ইলম ও জ্ঞান, যা মানব চিত্তকে উন্মুক্ত ও প্রশস্ত করে। এমনকি তা গোটা বিশ্বের ব্যাপ্তি ও বিস্তৃতিকেও ছাড়িয়ে যেতে পারে । পক্ষান্তরে মূর্খতা আনে হৃদয়ের সংকীর্ণতা ও রদ্ধতা। 'ইলমের ব্যাপ্তি ও বিস্তৃতি অনুপাতেই ঘটে হৃদয়ের ব্যাপ্তি ও বিস্তৃতি। তবে যে কোন আলিমের ভাগ্যে এ মহান সম্পদ জোটে না। এটা শুধু রসূল সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া 'ইলমেরই বৈশিষ্ট্য ! উপকারী ও কল্যাণপ্রসূ “ইলম শুধু এটাই । এ মহাসম্পদ সৌভাগ্য যিনি লাভ করবেন তিনিই হবেন সবচেয়ে প্রশস্ত ও উন্মুক্ত চিন্ত। চরিত্র ও নৈতিকতায় তিনিই হবেন সর্বোস্তম এবং তার জীবন ও সময়ই হবে সবচেয়ে সুখী ও প্রশান্তিপর্ণ //-2110001003-0010
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।