আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সামী সাধকদের ইতিহাস ৩৪৩ সময় মন আমার বিক্ষিপ্ত ও নিজীবি এবং কোন কাজে একাগ্রতা ও নিমগ্রতা প্রায় অসম্ভব। তদুপরি প্রয়োজনীয় গ্রস্থাদি হাতের কাছে নেই, জরুরী ও মত বিনিময়ের জন্যও পাশে নেই কোন বিদগ্ধ আলিম ।৯ খরন্থকারের এ বক্তব্য প্রথম দিকে কয়েকটি অধ্যায় অনুচ্ছেদ সম্পর্কে হলে আশ্চর্যের তেমন কিছু নেই। কিন্তু গোটা বইটি সম্পর্কে হলে সত্যি তা এক বিস্ময়কর ব্যাপার | কেননা হাদীসের মতন, সনদ ও রিজাল (বর্ণনাকারী) সম্পর্কে যে বিস্তৃত ও সারগর্ভ আলোচনার অবতারণা তিনি করেছেন, সীরাত ও ইতিহাসের যে -বিপুল খুঁটিনাটি তথ্য ও প্রমাণপঞ্জী তুলে ধরেছেন, তাতে সাধারণের মনে এ ধারণাই হবে যে, এক বিরাট ও সমৃদ্ধ গ্রন্থাগারে বসেই বুঝি বইটি লেখা হয়েছে। সত্য সত্যই আগাগোড়া বইটি সফরের অবস্থায় লেখা হয়ে থাকলে স্বীকার করতেই হবে যে, গ্রন্থকার সকল ইসলামী শাস্ত্রে, বিশেষত হাদীস ও ফিকহ শাস্ত্রে বিস্ময়কর ব্যুৎপত্তি ও প্রত্যুৎপন্নমতিত্বের ক্ষেত্রে পূর্বসূরী মুহাদ্দিছদের তিনি ছিলেন উজ্জ্বল দৃষ্টান্ত । যুগের অনন্য উস্তাদ ইবনে তায়মিয়া (র)-র সার্থক উত্তরসূরী ছিলেন তিনি। কিতাবের শুরুর দিকে ইবনু'ল-কায়্যিম নবুওয়ত ও ওহীর স্তর ও পর্যায় সম্পর্কে এমন বিস্তারিত আলোচনা করেছেন, ওহীর প্রকার ও প্রকৃতি সম্পর্কে এমন পূর্ণাঙ্গ আলোকপাত করেছেন যা সাধারণ সীরাত গ্রন্থে পাওয়া যায় না।২ অতঃপর নবী জীবনে ইসলামী দাওয়াত যে-সকল পর্ব ও পর্যায় অতিক্রম করেছে তার অনবদ্য বিবরণ তুলে ধরেছেন। নবীর নামসমূহের মর্ম ও তন্ত্র সম্পর্কে বিস্তারিত ও উপভোগ্য আলোচনার ফাঁকে ফাঁকে স্বীয় উত্তাদের অনুকরণে ফিকহ ও ব্যাকরণের প্রচুর মাসআলা ও সূক্ষ্ম তত্ব এবং কিছু কিছু নিজস্ব অনুভব ও উপলদ্ধিজাত বিষয়ও তিনি তুলে ধরেছেন। সেই সাথে সীরাত সংক্রান্ত সাধারণ তথ্যমালা এবং রসূল সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লামের সাথে সম্পৃক্ত ছোট-বড় সকল ঘটনা একত্রিত করে দিয়েছেন। তাতে তার আখলাক-চরিত্র, স্বভাব-প্রকৃতি ও দৈহিক আকৃতি, আচার-অভ্যাস এবং দৈনন্দিন আমল সংক্রান্ত আলোচনারও একটা উল্লেখযোগ্য সংগ্রহ তাতে এসে গেছে।৩ এরপর শুরু হয়েছে সালাতসহ রসূল (র)-এর অন্যান্য ইবাদত সম্পর্কে বিস্তারিত ও সূঙ্ম আলোচনা । বলা চলে যে, এ প্রসঙ্গে তিতি তার ব্যাপক ও বিস্তৃত হাদীস অধ্যয়নের সার-নির্যাস আমাদের উপহার দিয়েছেন এবং এখানেই তার মুহাদ্দিছসুলভ প্রজ্ঞা এবং গবেষণাসুলত জ্ঞান গভীরতার পূর্ণ বিকাশ ঘটেছে । এ প্রসঙ্গে ফিকহ ও হাদীসের ১, যাদু'ল-মা+আদ (ভারতীয় সং). পৃ. ১৫ ২. যাদু'ল-মা'আদ (ভারতীয় সং). খ. ১. পু. ১৮1 ৩. যাদু'ল-মা'আদ (ভারতীয় সঃ). ১ম খ.. পৃ. ২৫-৪১ /দ-2110001003-0010

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।