৩৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) শিক্ষাকেন্দ্র ছিল। দর্শন ও প্রাচীন গ্রীক শাস্ত্রে এর একটি বিশিষ্ট স্থান, খ্যাতি ও প্রসিদ্ধি ছিল। এই হাররানই ইবনে তায়মিয়া (র)-র পিতৃভূমি এবং এখানেই তার খান্দান শতাব্দীকাল থেকে বসবাস করে আসছিল । ইবনে তায়মিয়া (র)-র খান্দান ইবনে তায়মিয়া (র)-র খান্দান পূর্ব থেকেই আসির্বাত-ই-ইবনে তায়মিয়া১ (খোন্দান-ই-ইবনে তায়মিয়া) নামে খ্যাত ছিল। এরাই ছিলেন হাররানের শিক্ষিত ও বিখ্যাত ধর্মীয় খান্দান। মযহাব ও “আকীদার দিক দিয়ে এই খান্দান (যতদূর এদের ইতিহাস জানা গেছে) হাম্বলী মযহাবের অনুসারী ছিল। স্বীয় অঞ্চলে এরা হাম্বলী মযহাবের নেতৃপদে অধিষ্ঠিত ছিলেন এবং এদের শিক্ষিত সদস্যরা সর্বদাই শিক্ষা দান, ফতওয়া প্রদান ও পুস্তকাদি রচনায় মশগুল থেকেছেন। শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র পিতামহ আবুল বারাকাত মাজদুদ্দীন ইবনে তায়মিয়া (র) হাম্বলী মযহাবের অন্যতম ইমাম ও বুযুর্গ ছিলেন। কতক পণ্ডিত তাঁকে একজন মুজতাহিদ হিসেবে স্মরণ করেছেন।২ মাজদুদ্দীন ইবনে তায়মিয়া (র) ৫৯০ হিজরীর কাছাকাছি সময় জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি তার চাচা বিখ্যাত খতীব ও ওয়াইজ ফখরদ্দীন ইবনে তায়মিয়ার নিকট 'ইলম হাসিল করেন। অতঃপর হাররান ও বাগদাদের 'উলমায়ে কিরাম ও মুহাদ্দিছদের নিকট “ইল্ম হাসিল করেন এবং এক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করেন। ফিক্হশান্ত্রেও তিনি ব্যুৎপত্তি লাভ করেন। যাহ্বীর ভাষায় 8 «৪৯]। ৮৪৯ ২৮০31 524) 45১15 অর্থাৎ ফিকহশাস্ত্রে তিনি ইমাম হিসাবে বরিত হন। ৬৫১ হিজরীতে হজ্জ পালন উপলক্ষে বাগদাদে উপনীত হলে সেখানকার 'উলামায়ে কিরাম জ্ঞানের ক্ষেত্রে তার মেধা ও প্রতিভা দেখে বিস্মিত হন। যাহবী বলেন £ শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র) স্বয়ং আমার নিকট বর্ণনা করেছেন, যে, শায়খ ইবনে মালিক বলতেন £ আল্লাহ্ পাক “ইলমে ফিক্হকে মাজদুদ্দীন ইবনে তায়মিয়ার জন্য এমন কোমল ও দ্রবীভূত করে দিয়েছেন যেমন মোমের মত নরম ও দ্রবীভূত করে দিয়েছিলেন হযরত দাউদ (আ)-এর জন্য টি ৯৯৮৬ তায়মিয়া নিসবত শুরু হয়েছিল । এরূপ নামকরণের ব্যাপারে এতিহাসিকদের মধ্যে শি মুহাম্মদ ইবন আল-খিযূর-এর মাতার নাম ছিল তায়মিয়া ৷ ইনি একজন ওয়াইজ ছিলেন । তার নামে এই বংশের নামকরণ হয় । ২. তরজমা সাহিব -ই-মুনতাকীউ'ল-আখবার. নায়লুল আওতার প্রণেতা "আল্লামা মুহাম্মাদ ইবন আলী শাওকানী /-2110001002-0010
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।