আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) নাম ও বংশ জন্ম ৬৯১ হিজরী, নাম-মুহাম্মদ, কুনিয়াত বা উপনাম-আবূ আবদুল্লাহ, উপাধি-শামসুদ্দীন, পিতার নাম-আবূ বকর ইবন আইয়ুব । জন্স্থান দামেশূকেই তিনি প্রতিপালিত হয়েছেন এবং সেখানেই সমাধিস্থ হয়েছেন। তার পিতা আবৃ বকর ছিলেন প্রখ্যাত জাওষিয়া বিদ্যাপীঠের অধ্যক্ষ । এ সূত্রেই তার নামের শেষে আল-জাওযী অভিধা যুক্ত হয়ে থাকে । শিহাব নাবলুসী আল-“আমির, কাষী তকীউদ্দীন, সুলায়মান, ফাতিমা বিনতে জাওহার, 'ঈসা ইবন মুত'ইম, আবূ বকর ইবন আবদুদ্দাইম প্রমুখ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিছদের দরসে তিনি হাদীস 'শ্রবণ' করেন। অতঃপর হাম্বলী মাযহাবে জ্ঞান অন করে মুফতী পদে বরিত হন এবং ফতওয়া প্রদানের কাজে আত্মনিয়োগ করেন। পরবর্তীতে তিনি ইমাম ইবনে তায়মিয়া (0) র্‌ এম" ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন যে, মৃত্যুই শুধু তাদের পৃথক করতে পেরেছিল। ৭১২ হিজরীতে মিসর থেকে ইমাম ইবনে তায়মিয়া (র)-র ফিরে আসার পরই হাফিজ ইবনু'ল-কায়্যিম তার সংস্পর্শে আসেন।৯ জ্ঞানগত মর্যাদা হাফিজ ইবনে রজব লিখেছেন $ সকল ইসলামী শান্ত্রেই তার দখল ছিল। তবে তাফসীর জগতে তিনি ছিলেন অতুলনীয় । উসুল বিষয়ক শান্ত্রসমূহেও তিনি শীর্ষস্থানের অধিকারী ছিলেন । হাদীস ও হাদীস-বিজ্ঞান এবং ইজতিহাদ ও সৃষ্ষম যুক্তি-প্রয়োগে তার কোন সমকক্ষ চোখে পড়ে না। ফিক্হ, ফিকৃহ-বিজ্ঞান, আরবী ভাষা ও সাহিত্য এবং কালাম শাস্ত্রেও তার যথেষ্ট দখল ছিল। সুফী দর্শন ও তাসাওউফ তন্তেও তিনি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। কুরআন-সুন্নাহ্র ভাব ও মর্ম, ঈমানের হাকীকত ও তন্তু সম্পর্কে তার চেয়ে বড় আলিম কাউকে দেখিনি। নিষ্পাপ তিনি ছিলেন না নিশ্চয়, তবে উপরিউক্ত গুণ ও বৈশিষ্ট্যের ক্ষেত্রে তার মত মানুষ আমি দেখিনি। আল্লামা যাহবী বলেন, হাদীসের মতন ও সনদের প্রতি তার অখণ্ড মনযোগ ছিল। ফিকৃহ অধ্যয়নেই তিনি সদা নিমগ্ন থাকতেন এবং শাস্ত্রীয় জটিল বিষয়গুলো বিশদভাবে লিখতেন। ব্যাকরণ অধ্যাপনায় বেশ নাম ছিল তার এবং হাদীস-বিজ্ঞানে ও ফিকৃহ -বিজ্ঞানে ভালো যোগ্যতা ছিল যুহদ ও ইবাদত হাফিজ ইবনে রজবের মতে, বিনিদ্র রজনী যাপনে অভ্যস্ত ইবনু'ল-কায়্যিম বড় ইবাদত প্রেমিক ছিলেন। খুব দীর্ঘ ও প্রশান্তিপূর্ণ হতো তার সালাত । সদা ঘিকিরে সজীব ছিল তার যবান। হৃদয়ে ছিল আল্লাহ-প্রেম ও আল্লাহতে সমর্পি- ১. আল-বিদায়া, খ. ১৪. পূ. ২৩৪ । //-2110001002-0010

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।