দ্বাদশ অধ্যায় ইবনে ইবনে তায়মিয়ার সুযোগ ছাত্র ও উত্তরসূরী হাফিজ ইবনুল কায়্যিম শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র কর্মব্যস্ত দাওয়াতী জীবন এবং আকর্ষণীয় মহান ব্যক্তিত্ব স্বাভাবিক নিয়মেই আপন যুগ ও সমাজের ওপর সুগভীর প্রভাব বিস্তার করেছিল । ফলে ছাত্র, শিষা ও ভক্তদের এক বিরাট জামাআত তার চারপাশে জড়ো হয়েছিল। তার ছাত্র-শিষ্যদের সুদীর্ঘ তালিকায় প্রিয়তম ছাত্র হাফিজ ইবনু'ল-কায়্যিম যে বৈশিষ্ট্য, মর্যাদা ও নৈকট্য লাভ করেছিলেন তা অন্য কারো ভাগ্যে জোটেনি । বস্তুত তিনি ছিলেন ইমাম সাহেবের সৃবিশাল জ্ঞান-ভাগ্ডারের ধারক, বাহক ও প্রচারক । জীবনের অনুকূল প্রতিকূল সকল অবস্থায় প্রিয়তম উত্তাদের বিশ্বস্ত সঙ্গী ছিলেন তিনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত অটুট ছিল উত্তাদের প্রতি ছাত্রের এ দৃষ্টান্তপূর্ণ বিশ্বস্ততা । এমনকি ইমাম সাহেবের ইনতিকালের পরও প্রিয়তম উত্তাদের প্রেম ও ভালোবাসা এবং আদর্শ ও বিশ্বাসে তিনি অটল ও অবিচল ছিলেন। ইবনু'ল-কায়্যিমের সুগভীর 'ইলম ও প্রজ্ঞা, অতুলনীয় গুণ ও মর্যাদা এবং কর্ম ও অবদানের কথা বিবেচনা করলে স্বতত্্ গরস্থ রচনারই প্রয়োজন । তার গবেষণা ও রচনাকর্মেরও পর্যালোচনা ও মূল্যায়ন হওয়া উচিত ব্যাপক পর্যায়ে । কিন্তু বিশ্বয়ের ব্যাপারে এই যে, তার জীবনের খুব কম তথ্যই আমাদের হাতে এসেছে। তীর সুযোগ্য ও সুবিখ্যাত ছাত্র হাফিজ ইবনে রজব “তাবাকাতু'ল-হানাবিলা' গ্রন্থে 'ইবনু'ল-কায়্যিম' অধ্যায়ে যে কয়টি তথ্য দিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোকেই এখন পরিবেশন করা হয়। এর কারণ সন্ভবত এই যে, স্বীয় জীবন ও ব্যক্তিতৃকে প্রিয়তম উত্তাদের মাঝে এমনভাবে তিনি বিলিয়ে দিয়েছিলেন যে, সমসাময়িকদের চোখে তার আলাদা ব্যক্তিত্ব ফুটে উঠার সুযোগ পায়নি । হাফিজ সাহেবের জীবন-বৃত্ান্ত সম্পর্কে যতদূর জানা গেছে সেটাই এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সাধক (২য়)-২২ //-2110001002-0010
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।