৩৩৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) কথাও উল্লেখ করেছেন। সুতরাং নবীদের ওয়ারিছ ও উত্তরাধিকারী হিসাবে আহকাম সংক্রান্ত ইজতিহাদের ক্ষেত্রে আলিমদের মাঝেও অনুরূপ তারতম্য রয়েছে। যেমন (অন্ধকার বা অপরিচিত স্থানে) চারজন লোক আলামত ও সূত্র ধরে কা'বার দিক নির্ণয় করল এবং প্রত্যেকেই পিছনে একদল মুকতাদী নিয়ে চার দিকে মুখ করে নামায শুরু করল। এক্ষেত্রে চার ইমামের প্রত্যেকেরই এই বিশ্বাস যে, তার দিকটাই হচ্ছে সঠিক দিক। এমতাবস্থায় সকলের নামাযই শুদ্ধ হবে । অথচ এক ইমামই শুধু কা'বামুখী হয়ে নামায আদায় করছে এবং তার ইজতিহাদই ছিল সঠিক । এই মুজতাহিদ সম্পর্কেই দ্বিগুণ ছওয়াবের কথা হাদীসে ইরশাদ হয়েছে £ - ১1 41 055 | 15 ৩1০৯) 45 /০০০1০৭৭। আল 101 ফায়সালাকারী মুজতাহিদ সঠিক সিদ্ধান্তে উপনীত হলে দ্বিগুণ বিনিময় লাভ করবে। পক্ষান্তরে ভুল ইজতিহাদের শিকার হলে একটি বিনিময় অবশ্যই লাভ করবে ।৯ ইমাম সাহেবের মতে, বিশেষ ফিকহী মাযহাবের পরিমণ্ডলে কারো মানস গড়ে উঠা এবং সে অনুসারে শরীয়তের আহকাম ও ইবাদতসমূহ পালন করা খুবই স্বাভাবিক ব্যাপার । গোড়া থেকেই এ ধারা চলে এসেছে। তবে মুসলমানের যথার্থ কর্তব্য এই যে, নিজেকে সে আল্লাহ্ ও তার রসূল (সো)-এর অনুগত মনে করবে এবং কুরআন সুন্নাহ থেকে প্রমাণিত যে কোন সিদ্ধান্ত নির্ধিধায় মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখবে । মানুষ সাধারণত মা, বাপ, মুরববী ও প্রতিবেশীদের 'আকীদা ও মাযহাবের পরিমণ্ডলেই বড় হয়, সন্তান যেমন দীনের ক্ষেত্রে মা, বাপ, মুরববী ও দেশবাসীর অনুগমন করে । কিন্তু বয়ঃপ্রাপ্তির পর আল্লাহ্ ও রসূল (সা)-এর আনুগত্য তার জন্য অপরিহার্য হয়ে পড়ে । তখন আর এ খোড়া অজুহাত চলবে না যে, (3:11 41০ 13511 (১ ৮২2১ 4 আমরা বরং সে পথেই চলব যে পথে পূর্বপুরুষদের চলতে দেখেছি। অতএব, আল্লাহ্ ও তার রসূল (সা)-এর আনুগত্যের বিপরীতে পূর্বপুরুণ্ষ কিংবা দেশবাসীর “আকীদা-বিশ্বাসে যারা অবিচল থাকবে, জাহিলি য়াতের গন্তীভুক্ত হয়ে তারা আযাবের উপযুক্ত হবে। তদ্বাপ শরীয়তের কোন বিষয়ে আল্লাহ্ ও তার রসূল (সা)-এর সঠিক নির্দেশ জানার পরও যারা তা কবূল করতে গড়িমসি করবে এবং পূর্ববর্তী মত আঁকড়ে থাকবে নিঃসন্দেহে তারা শাস্তিযোগ্য অপরাধী বিবেচিত হবে।২ ১. ফাতাওয়া শায়খুল ইসলাম, ২য় খণ্ড, ২০১-২। ২. ফাতাওয়া শায়খুল ইসলাম, খ. ২, পৃ. ৩৮৪ । /-2110001003-0010
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।