আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখামী সাধকদের ইতিহাস ৩৩৩ বৈধতাও স্বীকার করেন না যা রসূল (সা)-এর প্রাপ্য আনুগত্যের সমতুলনা দাবী করে। বস্তুত তাকলীদ সম্পর্কে এটাই হচ্ছে ভারসাম্যপূর্ণ ও যুক্তি-নির্ভর মত। পূর্বসূরীদের মধ্যে শায়খুল ইসলাম শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (র) হলেন এই মতের প্রবক্তা । ইমাম ইবনে তায়মিয়া অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন যে, সাধারণ শ্রেণী এবং অমুজতাহিদ আলিমদের জন্য মুজতাহিদের তাকলীদ ছাড়া কোন উপায় নেই। বস্তুত মাযহাব অনুসরণ তাদের জন্য একটি অনস্বীকায বাস্তব প্রয়োজন। তবে ইমাম ও মুজতাহিদের ভূমিকা হবে নিছক মাধ্যম ও শিক্ষকের । ইমাম সাহেব লিখেছেন £ হালাল হারাম ও ফরয ওয়াজিবের ক্ষেত্রে আল্লাহ্‌ ও তার রসূল (সা)-এর নিরংকুশ আনুগত্য জিন ও ইনসানের জন্য অপরিহার্য এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সর্বাবস্থায় প্রত্যেকের ওপর তা ফরয। কিন্তু কিছু আহকাম এমন রয়েছে যা অনেকেই জানে না। সেগুলো জানার জন্য তারা বিদ্বানদের শরণাপন্ন হয় ধারা রসূল (সা)-এর শিক্ষা এবং তার বাণী ও বক্তব্যের ভাব ও অন্তর্নিহিত মর্ম সম্পর্কে অধিক অবগত । সুতরাং যে সকল ইমাম ও মুজতাহিদের তাকলীদ করা হয় তাদের ভূমিকা নিছক মাধ্যম ও শিক্ষকের, পথ ও পথণ-প্রদর্শকের । মানুষকে তারা রসূল (সা) পর্যন্ত পৌছে দেন এবং নিজেদের ইজতিহাদ ও সামর্থ্য অনুযায়ী রসূল (সা)-এর বাণী ও বক্তব্যের মর্ম মানুষকে বুঝিয়ে দেন। একজন আলিমকে আল্লাহ্‌ এমন “ইলম ও প্রজ্ঞা দান করেন যা হয়ত অন্য আলিমকে দান করেন না। আবার শেষোক্ত আলিমের কাছে হয়ত কোন মাসআলা সম্পর্কে এমন 'ইলম থাকে যা প্রথম জনের কাছে থাকে না। আল্লাহ্‌ পাক ইরশাদ করেছেন ৪ 581১5 45১548০3৬১৯ ৬ ৩০১৫৯ ও ৮৪৮০ 53153 (155 ৮১৯ 05০) ১৫১ ১৮০০ ৮১০৪৯১ ০3৬০৬ ৮০৭ 1৫৩ - (45098551 ৪১৬০)- দাউদ ও সুলায়মানের কথা স্বরণ কর, উভয়ে লোকদের বকরীপাল কর্তৃক নষ্ট করা ফসল সম্পর্কে বিচার করছিলেন তাদের বিচার-কর্ম আমি প্রত্যক্ষ করছিলাম; অনন্তর সুলায়মানকে আমি সঠিক ফয়সালা উত্তমরূপে বুঝিয়ে দিলাম । অবশ্য জ্ঞান ও বিচার-প্রজ্ঞা আমি উভয়কেই দান করেছিলাম |স্রা আহ্বিয়া 8 আয়াত-৮৯) দেখুন, আল্লাহ্‌র বিশিষ্ট নবী দাউদ ও সুলায়মান (আ) একটি মোকদ্দমায় ভিন্ন রায় দিয়েছেন। আর আল্মাহ্‌ পাক উভয়ের জ্ঞান ও বিচার-প্রজ্ঞার প্রশংদ। করার সাথে সাথে হযরত সুলায়মানকে বিশেষ প্রজ্ঞা দান করার /দ/-2110001002-0010

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।