৩৩০ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) বলা বাহুল্য যে, এ ধরনের তাকলীদ (যা কুরআন-সুন্নাহর নির্ভুল আনুগত্যেরই বাস্তবরূপ) সম্পর্কে কারো কোন আপত্তি থাকতে পারে না। কেননা সাধারণ উন্মী শ্রেণীকে ইজতিহাদের মাধ্যমে স্ব-উদ্যোগে কুরআন-সুন্নাহ মুতাবিক আমল করতে বলার অর্থ অসাধ্য সাধনে তাকে বাধ্য করা এবং গায়ের জোরে সহজ সত্যকে অস্বীকার করা। এ ধরনের তাকলীদের (এক বা একাধিক ফকীহ-মুজতাহিদের শরণাপন্ন হওয়ার) রেওয়াজ মুসলিম জাহানে সব যুগেই বিদ্যমান ছিল এবং এটা খণ্ডিত আকারে হোক কিংবা সার্বক্ষণিক ভিত্তিতে কোনক্রমেই আপত্তিকর হতে পারে না। হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী (র) বলেন £ ফতওয়া প্রদান ও গ্রহণের এ প্রক্রিয়া রিসালতের পুণ্য যুগ থেকেই চলে আসছে। সুতরাং সর্বক্ষণ একই ব্যক্তির ফতওয়া গ্রহণ কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন জন থেকে খহণ করায় কিছুই যায় আসে না। তবে শর্ত এই যে, অন্তরে উপরিউক্ত বিশ্বাস দৃঢ়মূল থাকতে হবে (অর্থাৎ রসূলের আনুগত্যই হবে মুখ্য উদ্দেশ্য)। এতে আপত্তির কি আছে? ফকীহ ও মুজতাহিদ সম্পর্কে আমাদের ঈমান তো এ নয় যে, “ইলম ও ফিক্হ-এর ওহী আল্লাহ্ তাকে দান করেছেন এবং তার কোন ভুল হতে পারে না। সুতরাং (রাসূলের মতই) তার আনুগত্য আমাদের ওপর ফরয । কোন মুজতাহিদের তাকলীদ আমরা এ দৃষ্টিকোণ থেকেই করে থাকি যে, কুরআন-সুন্নাহর তিনি বিশেষজ্ঞ । তাঁর সিদ্ধান্ত হয় কুরআন-সুন্নাহর কোন প্রত্যক্ষ নির্দেশ থেকে গৃহীত কিংবা কুরআন-সুন্নাহ থেকে আহরিত কিংবা বিভিন্ন সূত্রে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, অমুক অবস্থায় অমুক হুকুম অমুক .- (শরীয়ত স্বীকৃত কারণ)-এর সাথে সম্পৃক্ত। অতঃপর পূর্ণ আত্মপ্রত্যয়ের সাথে ১১৪ ৯৬৯১০ প্রেত্যক্ষ নির্দেশবিহীন) বিষয়কে তিনি ১৬... (প্রত্যক্ষ নির্দেশযুক্ত বিষয়)-এর উপর কিয়াস ও অনুমান করেছেন । অর্থাৎ মুজতাহিদ যেন বলছেন যে, আমার মনে হয় আল্লাহ্র রসূল (সা) প্রকারান্তরে বলেছেন, এই 'ইন্ুত ও কারণ যে সকল ক্ষেত্রে পাওয়া যাবে সেই সকল ক্ষেত্রে এই হুকুম প্রযোজ্য হবে। সুতরাং আলোচ্যমালায় মুজতাহিদের কিয়াস উপরিউক্ত মূল ধারারই অন্তর্ভূক্ত এবং তার যাবতীয় সিদ্ধান্ত মূলত সুন্নতে রসূলের সাথেই সম্পৃক্ত । আসলে শরীয়তের কিছু আহকাম পরোক্ষ ও দ্বার্থবোধক দলীল-নির্ভর হওয়ায় তাকলীদের প্রয়োজন দেখা দিয়েছে । এমন না হয়ে সকল আহকাম যদি প্রত্যক্ষ দ্র্থহীন দলীল-নির্ভর হত তাহলে কোন ঈমানদার কখনো কোন মুজতাহিদের তাকলীদ করত না। কেননা মা+সূম ও নিষ্পাপ রসূল (স)-এর আনুগত্যই শুধু আল্লাহ আমাদের ওপর আস-21700010,2-০010,
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।