৩২৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) বৈপরীত্য কিংবা অগ্রাধিকার নির্ধারণের অক্ষমতা কিংবা অন্য কোন কারণে বিশেষ কোন মাসআলায় মন আশ্বস্ত না হলে তারা পূর্ববর্তী ফকীহদের সিদ্ধান্ত খুজে দেখতেন । সে বিষয়ে একাধিক মত থাকলে নির্ভরযোগ্যতম মতই গ্রহণ করতেন তা সেটি আহলে মদীনা বা আহলে কুফা যে কোন একটিই হোক । বিশিষ্টদের মধ্যে যাদের তাখরীজ তথা বিশ্লেষণ ও আহরণ যোগ্যতা ছিল তারা কোন মাসআলায় পূর্ববর্তী মুজতাহিদের সুস্পষ্ট সিদ্ধান্ত না পেলে তাখরীজ ও ইজতিহাদ ফি'ল-মাযহাবের মাযহাব স্বীকৃত মূলনীতির অনুগত থেকে ইজতিহাদ প্রয়োগের পন্থা গ্রহণ করতেন। এর ওপর ভিত্তি করে তাকে উক্ত মাযহযুবের অনুসারী ধরে হানাফী বা শাফি'ঈ বলা হতো। এমন কি হাদীস সেবীদের মধ্যে যার যে মাযহাবের প্রতি ঝৌক ছিল এবং অধিকাংশ মাসআলায় যিনি যে মাযহাবের সাথে একমত্য পোষণ করতেন তার পরিচয় সে মাযহাবের সাথেই সম্পৃক্ত হতো । নাসাঈ ও বায়হাকীকে শাফি'ঈ বলা হয় এ কারণেই । তখন ফতওয়া ও বিচার বিভাগীয় পদে ইজতিহাদী যোগ্যতার অধিকারী ফকীহদেরই নিয়োগ করা হত।১ তাকলীদের সূচনা ও কার্যকারণ চতুর্থ শতকের আলিমদের ক্রমবর্ধমান মতানৈক্য, বিতর্কপ্রিয়তা, ধর্মীয় ও নৈতিক অবক্ষয়, “ইলম চর্চায় ভাটা এবং মনোবল ও অধ্যবসায়ের ঘাটতি ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো যে, দীন ও ঈমানের হিফাজতের জন্য পূর্ববর্তী ইমাম ও মুজতাহিদের বিন্যস্ত ও গ্রন্থবদ্ধ মাযহাবগুলোরই তাকলীদ করা উচিত এবং সমসাময়িক আলিমদের পরিবর্তে পূর্ববর্তী ইমামদের ফতওয়া অনুসরণ করা বাঞ্থানীয়। তবে তখনো পরবর্তীকালের মতো একক তাকলীদের বাধ্যবাধকতা আরোপিত হয়নি, প্রয়োজনের তাকীদে পরবর্তীতে তা আরোপিত হয়েছিল। অবশ্য এ বাধ্যবাধকতাও ছিলো প্রশাসনিক, সাংবিধানিক নয়। অরাজকতা, স্বেচ্ছাচারিতা ও প্রবৃত্তির দাসতু থেকে উন্বাহকে বাচানোর জন্য মাযহাবের একক তাকলীদ প্রবর্তন করা ছাড়া কোন উপায় ছিল না তখন। বস্তুত এটা ছিল ঘটনাপ্রবাহের স্বাভাবিক ও অনিবার্ধ পরিণতি । বিশেষত তাতারী হামলার পর গোটা ইসলামী জাহানে জ্ঞান ও চিন্তার দৈন্য ও অবক্ষয়, মুজতাহিদ ব্যক্তিত্বের অভাব এবং বিভিন্ন ফিরকা ও ফেতনার অপতৎপরতা এমন প্রচণ্ড রূপ ধারণ করেছিল যে, কুরআন ও সুন্নাহ্ ভিত্তিক যে মাযহাবগুলো গবেষণা ও পর্যালোচনার সকল ধাপ এবং বিন্যাস ও গ্রস্থনার সকল পর্যায় অতিক্রম করে এসেছে সেগুলোর ওপর আমল করাই ইসলামী উম্মাহর বরেণ্য ও নেতৃস্থানীয় ১, হজ্জাতুল্লাহি'ল বালিগা ১ম খণ্ড, পৃ. ১২২। /-2110001002-0010
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।