আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

একাদশ অধ্যায় তাকলীদ-পূর্ব যুগে কুরআন, সুনাহ্‌ ও ফিক্হশানত্ ইতিহাস থেকে জানা যায় যে, হিজরী চতুর্থ শতকের পূর্বে এক ইমাম কিংবা এক মাযহাবের তাকলীদের প্রচলন ছিলনা । নির্দিষ্ট আলিম ও বিশেষ মাযহাবের তাকলীদ ছাড়াই মানুষ আমল করত এবং এটাকেই তারা শরীয়তের ওপর আমল এবং রসূল (স)-এর প্রত্যক্ষ অনুসরণ মনে করত। প্রয়োজনের মুহুর্তে অবশ্য যে কোন আলিম থেকে "মাসআলা" জিজ্ঞাসা করে নিত। চতুর্থ শতকেও মাযহাবভিত্তিক তাকলীদ এবং মাযহাব ভিত্তিক ফিকহ চর্চা ও ফতওয়া প্রদানের সাধারণ রেওয়াজ ছিল না। শায়খুল ইসলাম হযরত শাহ ওয়ালীউল্লাহ দেহলবী রে) লিখেছেন $ চতুর্থ শতকেও উম্মাহর দুটি শ্রেণীর কর্মধারা ভিন্ন ছিল। মুসলমান এবং মুজতাহিদের মাঝে বিরোধ নেই॥ এমন সর্বসম্মত মাসআলাগুলোর ক্ষেত্রে সাধারণ শ্রেণীর মানুষ “শরীয়ত প্রবর্তক' রাসূল সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লামেরই তাকলীদ করত । ওযু, গোসল, সালাত, যাকাত ইত্যাদি তারা পিতামাতা কিংবা শহরের শিক্ষক মুরুববীদের নিকট থেকে জেনে নিয়ে সে মুতাবিক কাজ করে যেত। কখনো কোন অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হলে নিকটস্থ মুফতীকেই সে সম্পর্কে ফতওয়া জিজ্ঞাসা করে নিত। এক্ষেত্রে মাযহাবের কোন বন্ধন ছিল না। বিশিষ্টদের মধ্যে ধারা হাদীস চর্চা করতেন তাদের জন্য তো বিশুদ্ধ হাদীস ও সাহাবায়ে কিরামের বাণী বিদ্যমান থাকা অবস্থায় অন্য কিছুর প্রয়োজনই ছিল না। যে মশহুর ও বিশুদ্ধ হাদীস যার ওপর কোন ফকীহ আমল করেছেন কিংবা আমল না করার যুক্তিসংগত কোন কারণ নেই অথবা সাহাবা ও তাবিঈদের বাণী ও বক্তব্য যা পরস্পরের জন্য সম্পূরক হত তাদের জন্য যথেষ্ট ছিল। তবে রিওয়ায়েতসমূহের বাহ্য //-2110001002-0010

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।