৩২৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) অন্যত্র তিনি লিখেছেন ঃ আল্লাহ্ তার রসূলকে সুস্পষ্ট তাবলীগের নির্দেশ দিয়েছেন। আর এটা সুনিশ্চিত যে, আল্লাহ্র সে নির্দেশ তিনি হুবহু পালন করেছেন। কেননা রসূল (সো)-এর চেয়ে আল্লাহ্র অধিক অনুগত আর কে হতে পারে? সুতরাং রসূল (সে)-র প্রতি এই সুস্পষ্ট তাবলীগের পর তার বাণী ও শিক্ষায় অস্পষ্টতা ও গোজামিল থাকার কোন অবকাশ নেই । তবে আয়াতগুলোকে আল-কুরআন ৫৬০০ রেহস্যপূর্ণ) আখ্যা দিয়ে ঘোষণা দিয়েছে যে, এগুলোর 13905 আল্লাহ্ ছাড়া কেউ জানে না সেখানে তা'বীলের অর্থ তাফসীর বা ব্যাখ্যা নয়; বরং সেগুলোর হাকীকত, বাস্তব রূপ ও পরিণাম ।১ ইবনে তায়মিয়ার দাওয়াত ও তার কৃতিতৃপূর্ণ অবদান মোটকথা, ইমাম ইবনে তায়মিয়া (র)-র আপোষহীন নির্দিধ ঘোষণা এই যে, ওহী ও নবৃওয়ত তথা কুরআন ও সুন্নাহকেই *আকাইদ ও মৌল বিশ্বাসের উৎসরূপে গ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কুরআন-সুন্নাহই হবে একমাত্র মাপকাঠি । গোটা জীবনে মানুষকে তিনি এ দা'ওয়াতই দিয়েছেন। এ সম্পর্কিত আলোচনা ও যুক্তি-প্রমাণ ছড়িয়ে আছে তার সমগ্র রচনাবলীতে । এভাবেই ইসলামী চিন্তাধারার মাঝে তিনি নতুন গতি সঞ্চার করেছেন, প্রাণ ও সজীবতা এনেছেন যা খ্রীক দর্শন, কালামশন্ত্র এবং অনারবীয় ভাবধারার মন্দ প্রভাবে প্রায় নিজীব হয়ে পড়েছিল। ১, এ, খ. ১, পৃ. ১৬৭। ইমাম ইবনে তায়মিয়া (র) তার বিভিন্ন রচনায় প্রমাণ করেছেন যে, তিনটি অর্থে 145 শব্দ ব্যবহৃত হয়েছে, কুরআনের পরিভাষায় এর অর্থ হলো হাকীকত ও পরিণাম। পূর্বসূরীদের পরিভাষায় এর অর্থ হলো তাফসীর । পক্ষান্তরে উত্তরসূরী কালামবিদদের পরিভাশায় তা'বীল মানে কোন কারণে কোন শব্দের সেই অর্থ গ্রহণ করা যা বাহ্যত সন্তব নয় । //-2110001002-0010
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।