সংগ্রামী সাধকদের ইতিহাস ৩২৫ ষ্টার প্রমাণ এবং তার গুণ ও কর্মের পরিচয় প্রসঙ্গে রসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম পৃথিবীর মানুষের কাছে যা কিছু পেশ করেছেন তা স্পষ্ট ও যুক্তিসম্মত। বুদ্ধিজীবিদের 'আকল-বুদ্ধির এবং চিন্তা-কল্পনার সর্বোচ্চ সীমারও বহু উর্ধে তার অবস্থান। যে সকল যুক্তি-প্রমাণ নিয়ে পূর্বাপর দার্শনিক ও কালামবিদগণ গর্ব করে থাকেন আল-কুরআনের বিভিন্ন স্থানে প্রাসঙ্গিকভাবে সেগুলো এসে গেছে। কিন্তু দর্শনসেবিগণ সত্য-মিথ্যার মিশ্রণ ঘটাতে অভ্যস্ত বিধায় সোজা ভাষায় সেগুলো পরিবেশন করেন না। রসূল (সা)-এর শিক্ষায় কোন গোঁজামিল নেই দর্শন ও কালামপন্থীদের অনেকের মতে রাসূল সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম যাত ও সিফাতের ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা পরিহার করে সংক্ষিপ্ত ও অস্পষ্ট বর্ণনার আশ্রয় নিয়েছেন। তাই আল-কুরআনের বিরাট অংশই ব্যাখ্যা-সাপেক্ষ ৷ আল্লাহ্র বিশেষ তাওফীকে পরবর্তী যুগের মুতাকাল্লিমগণ "আকীদা ও মৌল বিশ্বাসগুলোকে বিস্তারিত, প্রামাণ্য ও পূর্ণাঙ্গরূপে উম্মাহর সামনে তুলে ধরেছেন। এ ধৃষ্টতাপূর্ণ উক্তির জওয়াবে ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন ঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের প্রতি নির্দেশ ছিল সুস্পষ্টরূপে (শরীয়ত) পৌছে দেওয়ার । সে অনুসারে শরীয়তের প্রতিটি ব্যাখ্যাসাপেক্ষ বিষয়েরই তিনি বিস্তারিত ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেছেন। 'আকাইদ ও মৌল বিশ্বাস এবং যাত ও সিফাত হলো দীনের বুনিয়াদ। এগুলো ছাড়া মানুষের পক্ষে আল্লাহ্র মা'রিফত এবং পরকালীন সৌভাগ্য ও মুক্তিলাভ সম্ভব নয়। সুতরাং রাসূলের পক্ষে এ উপলব্ধির সাথে যে কিতাবের পঠন-পাঠনের আহ্বান এসেছে বারবার তাতে এ ধরনের সংক্ষিপ্ততা ও দুর্বোধ্যতার অবকাশই বা কোথায়? ইমাম সাহেব লিখেছেন ৪ দা'ওয়াত ও তাবলীগের দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে আল্লাহ্র রাসূল সুস্পষ্ট ও পূর্াঙ্গরূপেই আল্লাহ্র কালাম পৌছিয়েছেন এবং তার ভাব ও উদ্দেশ্য আল্লাহ্র রসূল অন্য শব্দ দ্বারা অবশ্যই নির্ণয় করে দিয়েছেন। এটা অসম্ভব যে, বাহ্য অর্থ গ্রহণযোগ্য নয় এমন শব্দ প্রয়োগ করা সত্তেও আল্লাহ্র রসূল (সা) সে শব্দের উদ্দিষ্ট অর্থ বয়ান করে দেন নি। এ ধারণাও কোনক্রমেই যুক্তিথাহ্য নয় যে, ব্যাখ্যা ও দিক-নির্দেশনা পেশ না করেই মানুষকে তিনি কালামের ভাব ও উদ্দেশ্য বোঝার নির্দেশ দেবেন শুধু এই যুক্তিতে যে, মানুষ নিজের বুদ্ধিতেই তা বুঝে নেবে। বস্তুত রসূল (সা)-এর বিরুদ্ধে এ এক গুরুতর অপবাদ যিনি আল্লাহ্র কালাম মানুষের কাছে হুবহু পৌছে দিতে সক্ষম হয়েছেন।১ ১. এ, খ. ৩, পৃ ১০। //-2110001002-0010
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।