৩২৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) প্রমাণ করে; বরং বুদ্ধি ও যুক্তির সুষ্ঠু প্রয়োগ উপরিউক্ত ধারণাসমষ্টির বিপরীত এবং শরীয়তের সম্পূর্ণ অনুকূল বিষয়ই সুপ্রমাণ করে। আমি তাওহীদ ও সিফাত এবং তকদীর ও নবুওয়ত্রসহ শরীয়তের বড় বড় মৌল বিশ্বাসকে আলোচ্য দৃষ্টিকোণ থেকে যাচাই করে স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, যুক্তির আলোকে যা প্রমাণিত সত্য শরীয়তের কোন উক্তি বর্ণনাই তার বিরোধী হতে পারে না। তবে গভীর অনুসন্ধানের পর দেখা গেছে যে, সুস্পষ্ট যুক্তির পরিপন্থীরূপে চিহ্নিত উক্তি ও বর্ণনাগুলো হয় জাল হাদীস কিংবা দুর্বলসূত্রে বর্নিত "যঈফ হাদীস।" সুতরাং প্রমাণরূপে সেগুলো গ্রহণযোগ্য নয় । আমরা নিশ্চিত জানি যে, 'আকল ও যুক্তির বিচারে “অসম্ভব" কোন বিষয়ের সংবাদ রাসূল দিতে পারেন না। তবে এমন বিষয়ের সংবাদ দিতে পারেন যে সম্পর্কে দিশেহারা “আকল কোন সিদ্ধান্ত গ্রহণে অক্ষম । মোটকথা, রসূল এমন কোন সংবাদ দেন না যা 'আকল অস্বীকার করে, তবে এমন সংবাদ প্রদান করেন যার হাকীকত অনুধাবন করতে 'আকল সক্ষম নয়।১ ইমাম ইবনে তায়মিয়া (র) পূর্ণ আত্মবিশ্বাসের সাথে দাবী করেছেন এবং তার দাবী যথেষ্ট গুরুতু লাভের যোগ্য যে, কোন হাদীস ও শরঈ উক্তিই 'আকল-বুদ্ধির বিরোধী হতে পারে না। এমন কিছু চোখে পড়লে দেখা যাবে শান্ত্রকারগণ আগে থেকেই সেটাকে জাল কিংবা দুর্বলরূপে চিহ্নিত করে রেখেছেন। সর্বোত্তম বুদ্ধিজাত প্রমাণ আল-কুরআন কালামবিদ ও দার্শনিকদের এ দাবী ইমাম ইবনে তায়মিয়া (র) মানতে রাজী নন যে, নিছক বর্ণনা ও বিবরণই হলো আসমানী কিতাব আল-কুরআনের বুনিয়াদ। বিভিন্ন প্রসঙ্গে তিনি প্রমাণ করেছেন যে, কুরআনুল করীমে সর্বোত্তম বুদ্ধিবৃত্তিক যুক্তি ও প্রমাণ পেশ করা হয়েছে। সে সব এমনই অকাট্য ও সুস্পষ্ট যে, দর্শন ও কালামবিদদের “মাকড়সার জালতুল্য যুক্তি-প্রমাণ তার ধারে কাছেও ঘেঁষতে পারে না। তিনি লিখেছেন £ কুরআনুল করীমে আল্লাহ পাক এমন অনুপম বুদ্ধিবৃত্তিক প্রমাণ পেশ করেছেন যার গভীরে প্রবেশ করা দর্শন ও কালামবিদদের কর্ম নয়। এরা সেসব দলীল ও সিদ্ধান্ত নিয়ে নাড়া-চাড়া করে আল-কুরআন সর্বোত্তম পন্থায় যেগুলোর সার -নির্যাস পেশ করে দিয়েছে।২ অন্যত্র তিনি লিখেছেন 8 ১১ ই. প্রথম খু, পৃ. ৮৩1 ২. /-2110001003-0010
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।