আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) এমনি করে সকল মযহাবের অনুসারীরাই নিজেদের ফিকহী মতবাদ সমস্ত ফিকহী মযহাব থেকে শ্রেষ্ঠ ও উত্তম এবং তা আল্লাহ্‌র পক্ষ থেকে সমর্থিত ও গৃহীত বলে মনে করত । তাদের সমস্ত মেধা, রচনা ও বর্ণনা শক্তির সবটুকুই কেবল নিজেদের ইমামের ইজতিহাদকে অগ্রাধিকার প্রদান ও তার ফযীলত প্রমাণ করতে ব্যয়িত হত। মযহাব-অনুসারীরা নিজেদের মযহাবকে কোন দৃষ্টিতে দেখত এবং কোন্‌ ধরনের মন-মানসিকতা মযহাবপন্থীদের ভেতর কাজ করত নিঙ্নোক্ত ঘটনা থেকে তা কিছুটা আঁচ করা যাবে £ সুলতান আল-মালিকু'জ জাহির বায়বার্স বিগত দিনের সাংবিধানিক নীতির বিরুদ্ধে যখন শাফি'ঈ মযহাবের কাষীউ'ল-কুযাত ছাড়াও বাকী তিন মযহাবেরও আলাদা আলাদা কাষীউ'ল-কুযাত নিযুক্ত করেন তখন শাফি'ঈ মযহাবের ফকীহগণ একে অত্যন্ত অসন্তোষের দৃষ্টিতে দেখেন । কেননা তারা মিসরকে শাফি'ঈ মযহাবের কাযীউ'ল-কুযাতের অধীনে দেখতে ঢাচ্ছিলেন এবং মনে করছিলেন, প্রাচীনকাল থেকে চলে আসা নিয়ম-রীতি ও ইমাম শাফি'ঈ (র)-এর দাফনগাহ হিসাবে মিসরের ওপর একমাত্র শাফি'ঈ মযহাবের অধিকারই স্বীকৃত বায়বার্সের শাসনাবসানে মিসরের শাসন ' ক্ষমতা যখন তার খান্দান থেকে অন্য হাতে হস্তান্তরিত হয় তখন কোন কোন শাফি'ঈপন্থী একে তার অপকর্মের শাস্তি ও প্রকৃতির তথা আল্লাহর বিচার বলে মনে করেন ।১ এই ফিকহী ফের্কাবন্দীর সঙ্গে "ইলমে কালামের অনুসারিগণের গৌড়ামি চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছিল । মযহাব চত্ষ্টয়ের অনুসারিগণ একে অপরকে মান্য করত এবং ছাত্র ও শিক্ষক হিসেবে একে অপরকে শিক্ষা দান ও একে অপরের থেকে শিক্ষা গ্রহণও করতেন । কিন্তু আশ*আরীপন্থী ও হাম্বলী মতাবলম্বীদের মধ্যে একতা ও মিলন ছিল প্রায় অসন্ভব। মযহাবী দ্বন্দের ক্ষেত্রে প্রশ্ন ছিল কোন্‌ মযহাব শ্রেষ্ঠ ও অথ্থগণ্য আর এখানে বিতর্ক ছিল ইসলাম ও কুফরের এবং এর ভিন্তিতে একজন আরেকজনকে গোমরাহ ও পথভ্রষ্ট বলতেন এবং এ বক্তব্যে তারা অনড় থাকাতেন। *আকাইদ সংক্রান্ত বিতর্ক ও 'ইলমে কালামের খুঁটিনাটি বিষয়গুলো সমস্ত বিতর্ক ছাপিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছিল । আর এতেই মানুষ মজা পেত বেশী । রাজন্বর্গও এতে আকর্ষণ বোধ করতেন এবং সাধারণ ও বিশিষ্ট সকলেই এই নেশায় ছিলেন মন্ত। টু এ বিদয়াহব'লি জবা /দ/-2110001009-001

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।