সংগ্রামী সাধকদের ইতিহাস ৩২১ মোটকথা, মানুষ ততক্ষণ পর্যন্ত মু'মিন নয় যতক্ষণ না সে বিপক্ষে যুক্তি থাকার শর্ত ছাড়াই নির্ধিধ ঈমান আনবে । কেউ যদি বলে যে, রসূল (সা) প্রদত্ত সংবাদসমূহে তখনই আমি ঈমান আনব. যখন উক্ত সংবাদসমূহের বিপক্ষে কোন যুক্তি থাকবে না, তাহলে সে রসূল (সা)-এর প্রতি বিশ্বাসী নয়। এই শর্ত দীনের গুরুতুপর্ণ মূলনীতি যে সম্পর্কে অবহিত থাকা অত্যাবশ্যক ।১ অন্যত্র তিনি লিখেছেন ৪ ইসলাম দ্যর্থহীনভাবে বলে দিয়েছে যে, রসূল (সা)-এর প্রতি মানুষকে অবশ্যই এমন নির্দিধ ও ব্যাপক ঈমান আনতে হবে যাতে কোন শর্ত বা মাত্রা যোগ হবে না। সুতরাং রাসূল (সা)-এর প্রতিটি সংবাদেই বিশ্বাস করতে হবে এবং প্রতিটি নির্দেশই পালন করতে হবে। রসূল (সা)-এর বাণী ও বন্তব্য-বিরোধী সব কথাই বাতিল ও মিথ্যা বলে গণ্য করতে হবে। যে ব্যক্তি নিজের 'আকল ও বুদ্ধির সম্মতি সাপেক্ষে রসূল (সা)-এর কথা বিশ্বাস করে এবং 'আকল ও যুক্তির অনুমোদন না পেলে রসূল (সা)-এর কথা প্রত্যাখ্যান করে অর্থাৎ বুদ্ধি ও যুক্তিকেই রসূল প্রদত্ত 'সংবাদে"র মুকাবিলায় প্রাধান্য দেয়, আবার রসূল (সা)-এর প্রতি ঈমান পোষণের দাবীও করে তাহলে সেটা হবে চরম স্ববিরোধিতা, বুদ্ধিত্রষ্টতা ও ধর্মহীনতা। তদ্ধপ যে ব্যক্তি বুদ্ধি ও যুক্তির মাধ্যমে আশ্বস্ত না হয়ে রসূল (সা)-এর কথা বিশ্বাস করবে না বলে তার কুফরীতে কোন দ্যর্থতা নেই। বুদ্ধি ও যুক্তির তাসের ঘর মুক্তবুদ্ধির প্রবক্তাদের দাবী এই যে, 'যুক্তি ও (শরীয়তের) উক্তির মাঝে প্রায়শ বিরোধ ও বৈপরীত্য দেখা যায়। যে বিষয়গুলোকে *আকীদা ও চিরন্তন সত্যরূপে নবী-রাসূলগণ পেশ করেছেন তার কোন কোনটি বুদ্ধি ও যুক্তি বিরোধী । এমনকি হাজার বছরের চিন্তা-গবেষণার মাধ্যমে লব্ধ এবং দর্শনের ভিত্তিরূপে স্বীকৃত 'সত্য'সমূহের সাথেও সেগুলোর বিরোধ বীধে। কিন্তু ইমাম ইবনে তায়মিয়া (র) দ্র্থহীনভাবে প্রমাণ করে দেখিষেছেন যে, বুদ্ধিজাত যে সকল সিদ্ধান্তকে রাসূল প্রদত্ত সংবাদ তথা কুরআন-সুন্নাহর সাথে বিরোধপূর্ণ বলা হচ্ছে তলিয়ে দেখলে সেগুলোকে কল্পনার বিলাসীদের তৈরি বুদ্ধি তাসের ঘর ছাড়া আর কিছুই মনে হবে না। বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে খুব নিকট থেকে দেখা হলে পরিফার বোঝা যাবে যে, সেগুলো নিছক বাক্য বিস্তার মাত্র যার কোন বুদ্ধিবৃত্তিক বুনিয়াদ আদৌ নেই । ইমাম সাহেব লিখেছেন £ ১. এ খ. ১, পৃ. ১০১ সাধক (২য়)-২১ /-2110001002-0010
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।