আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩২০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) ইয়াহ্দী হলেও) চিকিৎসা শাস্ত্রে সে তার চেয়ে অভিজ্ঞ। সুতরাং আস্থার সাথে তার পরামর্শ ও ব্যবস্থাপত্র মেনে চললে আরোগ্য লাভ হবে। অথচ সে জানে যে, চিকিৎসকের ভুলও হতে পারে এবং ব্যবস্থাপত্র হুবহু মেনে চলার পরও অনেকের আরোগ্য লাভ হয় না। এমন কি ভুল চিকিৎসা অনেক সময় রোগীর মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায়। এত কিছু জেনেও মানুষ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র মেনে চলে । এমন কি তার নিজন্ব ধারণা ও অভিজ্ঞতার বিপরীত হলেও চিকিৎসকের কথা সে অমান্য করে না। সুতরাং বোঝা উচিত, নবী-রসূলের মুকাবিলায় অন্য কোন সৃষ্টির (আকলের) কি মর্যাদা থাকতে পারে? সেই সাথে মনে রাখা উচিত যে, রাসূল চির সত্যবাদী এবং আল্লাহ্‌র পক্ষ থেকে সর্বদা সত্য বিষয়ই তাকে অবগত করানো হয়। সুতরাং রাসূলের কোন সংবাদ বাস্তবের বিপরীত হওয়া অসন্ভব। শুধু আকলের দোহাই দিয়ে রসূলের বাণী ও বক্তব্যের বিরোধিতাকারীদের মূর্খতা ও গোমরাহীর কোন সীমা-পরিসীমা নেই ।৯ রসূলের উপর নিঃশর্ত ঈমান আনা অপরিহার্য দর্শন ও যুক্তিবাদের প্রভাব-বিকারগ্রস্তদের মানসিকতা এ পর্যায়ে এসে দীড়িয়েছিল যে, শরীয়ত যুক্তি ও দর্শনের মূলনীতির অনুগত হলে সাগরহে তারা তা মেনে নিত, অন্যথায় তাদের মগজ তা গ্রহণ করতে কুগ্ঠা বোধ করত এবং তাদের মানস জগতে সীমাহীন দ্বন্দ্ব ও জটিলতা সৃষ্টি হত। এদের মধ্যে যাদের স্পর্ধা ও দুঃসাহস সীমা ছাড়িয়ে যেত তারা নির্ধিধায় বলে দিত যে, শরীয়তকে অবশ্যই বুদ্ধি ও যুক্তির অনুগত হতে হবে। অমুক বক্তব্য যেহেতু বুদ্ধি ও যুক্তির পরিপন্থী সেহেতু তা গ্রহণযোগ্য নয়। অতটা দুঃসাহস দেখানোর মুরোদ যাদের ছিল না শরীয়তকে তারা বুদ্ধি ও যুক্তির অনুগত করার জন্য অদ্ভূত ব্যাখ্যা প্রদান করত এবং দূরতম সন্তাবনা খুঁড়ে বের করতেও তারা সংকোচ বোধ করত না। ইমাম ইবনে তায়মিয়া (র) বিভিন্ন প্রসঙ্গে অকাট্য যুক্তি-প্রমাণ দ্বারা দেখিয়েছেন যে, রসূল (সা)-এর প্রতি নিঃশর্ত বিশ্বাস স্থাপন অপরিহার্য । এই নিঃশর্ত বিশ্বাসই হচ্ছে নবুওয়ত ও রিসালাতের দাবী । প্রকৃতপক্ষে এরই নাম হলো ঈমান । শর্তযুক্ত বিশ্বাসকে শরীয়তের পরিভাষায় ঈমান বলার কোন উপায় নেই। ইমাম সাহেবের ভাষায় £ ৩৬১1৮ ৮উই ভাঁশি ৮টি এ৮]। উই পশিনী। ভিত ১১৯৯২ ৩ 314০৩ ভিউ ৮৯০৮৯ ১৯০ ৮০১৮৯০১৯৪০১ লীএএএ। ০৮০ 4-4৪ 0৬৮ ৩৭1 ১৯১৯ ৮৪১১০১০৮১১৭ ১৬52 ০১1 ০4১১৯ টি ১, ৩৯৪৯০ ৬৫০ ২১1১০ ৩০ ১, পু. ৪ //-2110001003-0010

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।