আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগামী সাধকদের ইতিহাস ৩১৯ প্রকৃতিগতভাবেই “আকল শরীয়তের জন্য মূল ও বুনিয়াদের ভূমিকা পালন করে না এবং এমন কোন 'অবস্থান'ও তাকে দান করে না যা পূর্বে ছিল না এবং পূর্ণতার গুণও.তাকে দান করে না।১ 'আকল -বুদ্ধির প্রকৃত মর্যাদা ও অবস্থান ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, 'আকল শুধু সহায়কের ভূমিকা পালন করতে পারে । অর্থাৎ রাসূলের সত্যতা ও নিষ্পাপতার স্বীকৃতি পর্যন্ত মানুষকে পৌছিয়ে দেওয়াই হলো 'আকলের দায়িত্; অতঃপর তার ছুটি । 'আকল শুধু মৌলিকভাবে রসূলের সত্যতা প্রমাণ করবে এবং রাসূলের যাবতীয় সংবাদ ও নির্দেশ বিশ্বাস ও পালন করতে উদ্বুদ্ধ করবে । যেমন নতুন আগন্তুককে কেউ শহরের মুফতীর কাছে পৌছিয়ে দিয়ে বলল যে, ইনি আলিম ও মুফতী । পরে সেই সাধারণ পথ-প্রদর্শক ও মুফতী সাহেবের মাঝে কোন বিষয়ে মতানৈক্য দেখা দিলে মুফতী সাহেবকে অগ্রাধিকার প্রদান করাই হবে তার অবশ্য কর্তব্য। পথ-প্রদর্শনকারী সেই সাধারণ ব্যক্তির তখন একথা বলার অধিকার থাকবে না যে, আমি পথ না দেখালে মুফতী সাহেবের কাছে তুমি পৌছতে কিভাবে?২ ইমাম ইবনে তায়মিয়া (র) আরো বলেন £ রিসালাত ও নবুওয়তের সত্যতা প্রমাণের পর 'আকলের কর্তব্য হলো রসূলের প্রতি আস্থা রেখে তার নিরংকুশ আনুগত্য করে যাওয়া যেমন প্রত্যেক শান্তর শান্ত্র-বিশেষজ্ঞের সিদ্ধান্তকেই শেষ কথা মেনে তার আনুগত্য করা হয় এবং নিঃশব্দে তার যাবতীয় পরামর্শ অনুসরণ করা হয়। তদ্ধপ আহকাম ও গায়বী বিষয়ের ক্ষেত্রে রাসূলই হলেন অথরিটি এবং তার কথাই হতে হবে শেষ কথা । ইমাম সাহেব লিখেছেন ৪ 'আকলের দিক-নির্দেশনায় কোন ব্যক্তি যখন জানতে পারে যে, অমুক ব্যক্তি আল্লাহ্‌র রসূল, অতঃপর কোন নিশ্চিত সূত্রে রাসূল -প্রদত্ত কোন সংবাদ সে অবগত হয় আর “আকল তাতে সন্দেহ প্রকাশ করে তখন খোদ 'আকলেরই দাবী এই যে, বিরোধপূর্ণ বিষয়ের ভার এমন ব্যক্তির হাতে ছেড়ে দিতে হবে যিনি সে বিষয়ে “আকলের চেয়ে অধিক জ্ঞানের অধিকারী । তাকে ভাবতে হবে যে, 'আকল এটা উপলব্ধি করতে অক্ষম এবং আল্লাহ্‌র যাত, সিফাত ও আখিরাতের “ইলম 'আকলের তুলনায় রসূলেরই অধিক। রাসূল ও সাধারণের মাঝে যে পার্থক্য তা রোগী ও চিকিৎসকের পার্থক্যের চেয়ে অনেক অনেক গুণ বেশী । *আকলের নির্দেশে মানুষ ইয়াহ্দী চিকিৎসকের শরণাপন্ন হয় এবং কষ্ট সন্বও তার ব্যবস্থাপত্র মেনে চলে শুধু এ জন্য যে, ১. রখ. ১. পৃ. ৪৬। ১ রখ. ১ পৃ. ৭০। আস-21000010,2-০010,

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।