আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩১৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) তাদের এ প্রশ্রের কোন জওয়াব নেই যে, সেই সম্মানিত ব্যক্তিগণ উপরিউক্ত "শ্রেষ্ঠ 'ইলম' সম্পর্কে কিছু বলে যান নি কেন? যাদের অন্তরে রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি ঈমান ও শ্রদ্ধাবোধ রয়েছে তাদের মনে এ খটকা .লেগেই আছে যে, দীনের এ বুনিয়াদী ও মৌলিক বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা তিনি কেন দিয়ে গেলেন না। অথচ অন্যান্য বিষয়ের তুলনায় এর প্রয়োজন ছিল অনেক বেশী।১ ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন, দর্শন কালামশাস্ত্র পূজারীদের মতে আল্লাহ্‌ ও তার রাসূলের বাণী অস্পষ্ট ও সংক্ষিপ্ত যা ইলম ও হিদায়াতের জন্য সহায়ক নয়। আশ্চর্য! নিজেদের দুর্বোধ্য ও দ্বার্থবোধক বক্তব্যকে তারা ছ্ধার্থহীন ও সুনির্দিষ্ট বলে রায় দিচ্ছে, অথচ আল্লাহ ও তার রাসূলের দ্ধর্থহীন ও সুনির্দিষ্ট কালামকেও দ্র্থবোধক ও অস্পষ্ট বলে উড়িয়ে দিতে চাইছে।২ “আকল ও বুদ্ধির পূজা দার্শনিক ও মুতাকাল্লিম উভয় পক্ষই কয়েক শতক ধরে “আকল ও বুদ্ধির এমন জয়গান গেয়েছেন এবং যাত ও সিফাত সংক্রান্ত আলোচনায় বুদ্ধির ভূমিকাকে এমন ফুলিয়ে ফাপিয়ে দেখানো হয়েছে যেন 'আকল ও বুদ্ধিই হচ্ছে এ ক্ষেত্রে চূড়ান্ত মাপকাঠি। স্থল বিষয়সমূহের জন্য যেমন পঞ্চেন্ডরিয়, প্রায়োগিক ক্ষেত্রসমূহের ক্ষেত্র তেমনি অভিজ্ঞতা ও অনুসন্ধান-লব্ধ জ্ঞান। এই সূরতহালের ফল এই দীড়াল যে, আহকাম ও 'আকাইদ উভয় ক্ষেত্রে 'আকলই হলো সকল সিদ্ধান্তের বুনিয়াদ ও মাপকাঠি। বিগত ছ' শতক ইসলামী ইতিহাসে কোন আলিম ও চিন্তানায়কই “আকল ও বুদ্ধির এই একচ্ছত্র আধিপত্যের বিরদদ্ধে বিদ্রোহের আওয়াজ তোলার হিম্মত করেন নি। আল্লাহ-তত্ত সম্পর্কে দর্শন শাস্ত্রের অনধিকার চর্চার বিরুদ্ধে ইমাম গাযালী (র) তীর্যক লেখনী পরিচালনা করলেও 'আকল-বুদ্ধির একচ্ছত্র আধিপত্য এবং সর্বত্র নাক গলানোর প্রবণতার বিরুদ্ধে তিনি ততটা সোচ্চার হতে পারেন নি। আমাদের জানা মতে, ইমাম ইবনে তায়মিয়া (র)-ই প্রথম ব্যক্তি যিনি 'বুদ্ধির' স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিলেন এবং পূর্ণ সাহসিকতার সাথে এ সত্য তুলে ধরেছিলেন যে, ওহী ও নবুওয়তই হলো “আকাইদের মূল উৎস। কোন “আকীদার সত্যতা প্রমাণের জন্য “আকল ও বুদ্ধি সহায়ক হতে পারে, উৎস হতে পারে না। ইমাম সাহেব পরিষ্কার ভাষায় লিখেছেন £ ২৬০০ 44৮53৩৮৪০৬৪ ১৯41 ৪৯ ১০০ ০০৪] এ৩এ। ও। ৮5৪ ২৬০০ 411১8533 ৩৩০ 3, রখ. ১. পৃ. ১২) ২. এ খ. ১- পৃ. ১৬৪। আস-21000010,2-০010,

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।