আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ৩১৭ প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের পরিবর্তে আয়াত ও হাদীসকেই তারা দর্শনোপযোগী করার প্রয়াস নিতেন। এই অদ্ভুত মানসিকতা সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন. 8 অবস্থা এই যে, নবীদের আসমানী শিক্ষা যাচাই করার জন্য প্রত্যেক দল স্বতন্ত্র নিয়ম বেঁধে রেখেছে। নিজেদের “আকল-বুদ্ধির ওপর তাদের এত অগাধ আস্থা ও বিশ্বাস যে, আকল বুদ্ধি যা অনুমোদন করে সেটাকেই মূল ধরে নবীদের শিক্ষা ও বক্তব্যকে তারা তার অনুগত করে নেয় এবং নিজেদের নির্ধারিত নিয়ম ও স্বীকৃত নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ অংশটুকুই তারা গ্রহণ করে। পক্ষান্তরে উপরোক্ত নিয়ম ও নীতিমালার সাথে সংঘর্ষপূর্ণ অংশটুকু নির্দিধায প্রত্যাখ্যান করে ।১ কালামশান্ত্রের মূল নীতিমালাই হলো সত্যের মাপকাঠি, গভীর ও উচ্চাঙ্গ জ্ঞানের আধার এবং নিগৃঢ় তত্ব ও অভিজ্ঞানের ভাগ্ডার, একথা বিশ্বাস করার পর মানস জগতে এক বিরাট ছন্দের সূত্রপাত হত। অর্থাৎ কালাম শাস্ত্রে এগুলো প্রকৃত “ইল্ম হলে রাসূল ও সাহাবা-কিরামের হাদীস ও বাণীতে এ গুলোর হদিস নেই কেন? এ সকল সৃষ্ষ্ম তত্ব ও রহস্যের আলোচনা তারা করেন নি কেন? দর্শন ও কালাম শাস্ত্রের ওপর যাদের পূর্ণ 'ঈমান' ছিল এবং দর্শনের যাদুতে এভাবে মন-মগজ যাদের আচ্ছন্ন ছিল তারা কখনো কখনো সরাসরি, কখনো-বা পরোক্ষ ভাষায় বলে দিত যে, তখন ছিল ইসলামের শৈশবকাল। এ সকল হাকীকত ও অভিজ্ঞান সম্পর্কে সে যুগের 'সাদা-সিধা' ও নিরীহ মানুষগুলোর কোন ধারণা ছিল না। পক্ষান্তরে দর্শন-প্রেমের পাশাপাশি সাহাবায়ে-কিরামের প্রতি শ্রদ্ধাও যাদের অন্তরে ছিল তারা এমন মানসিক ছন্দ ও হতবুদ্ধিতায় ভুগছিলেন যে, এ প্রশ্নের সন্তোষজনক কোন মীমাংসায় পৌছানো তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। সে যুগের দর্শন প্রভাবিত বিভিন্ন মতের বুদ্ধিজীবীদের মানসিক অবস্থা সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন £ যাদের বিশ্বাস এই যে, কালাম শাস্ত্রে দীনের মৌল বিষয়সমূহ, মৌলিক জ্ঞান, আল্লাহতত্ত্, আদি রহস্য ও মৌলিক দর্শন ইত্যাদি অন্তর্ৃক্ত রয়েছে তাদের অনেকে বলে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম দীনের মৌল বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। অনেকে অবশ্য কিছুটা সমীহ করে বলে যে, অবগত তিনি ছিলেন তবে প্রকাশ করেন নি। যাদের অন্তরে সাহাবা ও তাবি'ঈদের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে! আবার দার্শনিক ও কালামশাস্ত্র বিদদের মতামতের প্রতিও প্রগাঢ় আস্থা রয়েছে তারা পড়েছে মহা বিপদে। ৯:১০) ৮৯০ 0৯5৯০ ৩১০৪ ২591৯555 ব. ১০ পৃ /দ-2110001003-0010

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।