৩১৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) দার্শনিকদের মত তারাও সৃষ্ষ্াতিসৃক্্ম আলোচনা ও চুলচেরা বিচার-বিশ্লেষণে এমন আত্মবিশ্বাসের সাথে মেতে উঠলেন মনে হলো তারাও যেন নিজেদের ধরা-ছোয়ার ভেতরের কোন সত্তাকে নিয়ে সাধারণ আলোচনায় রত হয়েছেন। দর্শন-দুর্গে ফাটল ধরাতে যারা মাঠে নামলেন দুর্ভাগ্যবশত নিজেরাই তারা হারিয়ে গেলেন দর্শনের কল্পনা ও পরিভাষার গোলক ধাধায়। সওয়াল-জওয়াব ও তর্ক-বিতর্কের উচ্ছাসে দর্শনের এই বুনিয়াদী গলদটুকু ধরিয়ে দিতে তারা ভুলে গেলেন যে, যে নাযুক বিষয়ে হস্তক্ষেপের দুঃসাহস তাঁরা করেছেন তার প্রারস্তিক সূত্র ও উপাত্তগুলো পর্যন্ত তাদের জানা নেই। দার্শনিকদের একথা স্মরণ করিয়ে দেওয়া তাদের দায়িত্ব ছিল যে, গণিত শান্তর, প্রকৃতি বিজ্ঞান হচ্ছে তোমাদের আলোচনা ও গবেষণার ক্ষেব্র। সুতরাং সে গন্ভীতেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখা তোমাদের কর্তব্য । ইলাহিয়াত ও আল্লাহ-তত্বের নাযুক সীমানায় অনুপ্রবেশ করা সীমালংঘন ছাড়া আর কিছু নয়। কালাম-শান্ত্রবিদদের উচিত ছিল আল- কুরআনের ভাষায় দার্শনিকদের সম্বোধন করে বলা £ ০০৭0৪ ০৬৯০ ৭৭ এ ৪১৯৬৯ ৩৬ (খা ৩1০৯৪) ৩৬০১০১০১৪4৩ যে বিষয়ে তোমাদের কিঞ্ডিৎ জ্ঞান ছিল সে বিষয়ে তো বিতর্ক করে সেরেছ, কিন্তু যে বিষয়ে তোমাদের কোন জ্ঞানই নেই সে.বিষয়েও কেন বিতর্ক করছ? আল্লাহ্ই শুধু জানেন; তোমরা কিছুই জানো না। (আল-ই ইমরান £ আয়াত-২২) পরবর্তী যুগে ইসলামী চিন্তাধারার অবক্ষয় ইসলামী চিন্তাধারার অবক্ষয় পরবর্তী শতাব্দীগুলোতে এমন পর্যায়ে পৌছেছিল যে, আল্লাহ্র অস্তিত্ব, জগতের নশ্বরতা, একতৃবাদ ও মৃত্যু পরবর্তী জীবনসহ যাবতীয় “আকীদা ও বিশ্বাসের সত্যতা প্রমাণের জন্য মুতাকাল্লিমদের বিন্যাস প্রদত্ত দর্শনভিত্তিক যুক্তি-প্রমাণকেই মাপকাঠিরূপে গ্রহণ করা হয়েছিল। হাদীস ও ফিকহবিদদের ক্ষুদ্র দলটি বাদে আর সকলে কালাম ও যুক্তিশান্ত্-বিশারদদের আকল-বুদ্ধিকেই মাপকাঠি ধরে নিয়েছিলেন । কুরআন-সুন্নাহর পরিবর্তে মুতাকাল্িমদের রচনাবলীকেই তারা আহকাম ও আকাইদের উৎসরূপে গ্রহণ করেছিলেন । হামলা থেকে আত্মরক্ষা করা এবং দের্শনের স্বঘোষিত মূল নীতিমালা অক্ষুণ্ন রেখে) শরীয়ত দর্শন-বিরোধী নয় প্রমাণ করার জন্য আয়াত ও হাদীসের ক্ষেত্রে তারা দর্শনোপযোগী ব্যাখ্যার আশ্রয় নিতেন। দর্শনের আলোচনায় অবতীর্ণ হওয়া সত্তেও মন ও মানস তাদের এতই প্রভাবিত হয়েছিল যে, দর্শনের স্বঘোষিত মূলনীতি খণ্ডন এবং কালাম শাস্ত্রের আস০-2100001,2-০010,
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।