আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ৩১৫ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নেই এবং বুদ্ধির ব্যবহার ও যুক্তি প্রয়োগেরও কোন বুনিয়াদ নেই। ৮ «1১ ১: তার কোন তুলনা নেই। সুতরাং এ সম্পর্কিত জ্ঞান লাভের জন্য সেই মুবারক জামা'আতের ওপর নির্ভর করা ছাড়া কোন উপায় নেই ধাদেরকে আল্লাহ্‌ নিজেই অনুগ্তহবশত স্থীয় গুণ ও সত্তার "ইলম দান করেছেন এবং সত্য লাভের জন্য নূর ও হিদায়াত দান করেছেন। এই এঁশী মাধ্যমকে উপেক্ষা ও অস্বীকার করার কিংবা এ বিষয়ে আলোচনা ও যুক্তি প্রয়োগ করার কোন অধিকার আমাদের নেই। এই চিরত্তন সত্যকেই আল-কুরআন আল্লাহ্‌র এক নবীর মুখে এভাবে ভাষা দিয়েছে $ - ৩1১১ 553 4001 ৬৪ ০১৬৯৮৯০। এ তিনি বললেন £ তোমরা কি আল্লাহ (-র যাত ও সিফাত) সম্পর্কে আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও, অথচ আল্লাহ আমাকে এ সম্পর্কিত জ্ঞান দান করেছেন? দর্শনের অর্থহীন প্রয়াস এ এমনই স্পষ্ট ও আলোকিত সত্য যার পর আল্লাহর যাত ও সিফাতের ইল্ম হাসিলের জন্য দর্শন কিংবা যুক্তিবিদ্যার আশ্রয় গ্রহণের কোন প্রয়োজনই ছিল না। কিন্তু মানুষের জ্ঞান সাধনার ইতিহাসে রীতিমত বিশ্বয়কর ঘটনা এই যে, কয়েক হাজার বছর পর্যন্ত এ অর্থহীন কর্মকাণ্ডে দর্শন নিজেকে নিয়োজিত রেখেছে এবং এমন বিষয়ের অনুসন্ধান চেষ্টায় সে তার শ্রেষ্ঠ মেধা, প্রতিভা ও চিন্তাশক্তিকে ব্যয় করেছে যে বিষয়ের প্রারপ্তিক সূত্র ও উপাত্তগুলোও তার জানা নেই এবং নিশ্চিত জ্ঞান ও চূড়ান্ত সিদ্ধান্ত লাভের কোন মাধ্যম তার নাগালে নেই বলে সে নিজেই স্বীকার করেছে। তা সত্তেও দর্শনসেবীরা স্বাচ্ছন্দের সাথে এই নাযুক বিষয়টির অবাধ চুলচেরা বিশ্লেষণ ও খুঁটিনাটি আলোচনায় নাক গলিয়েছেন যেমনটি করে থাকেন অভিধান শাস্ত্রবিদগণ শব্দমালা নিয়ে, ব্যাকরণবিদগণ বাক্যবিন্যাস নিয়ে, পদার্থবিদগণ বিভিন্ন পদার্থ নিয়ে এবং শল্যবিদগণ মানবদেহ নিয়ে। জটিল ও সুস্মাতিসৃক্ম অতিপ্রাকৃত বিষয়সমূহে তাদের অবাধ আলোচনা দেখে মনে হয় যেন হাতে ধরা যায়, চোখে দেখা যায় এমন সাধারণ ও স্থুল কোন বিষয় নিয়ে তারা নাড়াচাড়া করছেন। কালামশাস্ত্রবিদদের দর্শনগ্রীতি আরো আশ্চর্যের বিষয় এই যে, চিন্তার জগতে গ্রীক দর্শনের আগ্রাসন রোধ করার গুরুদায়িতু নিয়ে যাদের বুদ্ধিবৃত্তিক যাত্রা সেই মুতাকাল্লিমগণও দর্শনের মূলনীতি ও পরিভাষাগুলো মেনে নিলেন এবং আল্লাহ্‌র যাত ও সিফাত সম্পর্কে আস-210001,2-০010,

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।