আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

দশম অধ্যায় ইসলামী চিন্তাধারার গুনরুজীবন $ আকাইদের উৎস কুরআন ও সুন্নাহ্‌ “আকীদা ও বিশ্বাসের নির্ভুল উৎস ইমাম ইবনে তায়মিয়া (র)-র একটি মৌলিক সংস্কারমূলক অবদান এই যে, বিলুপ্তপ্রায় ইসলামী চিন্তাধারার তিনি পুনরুজ্জীবন ঘটিয়েছেন এবং সম্ভবত এটাই তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি। অন্যান্য চিন্তাধারার তুলনায় ইসলামী চিন্তাধারার বৈশিষ্ট্য এই যে, আসমানী ওহী এবং নবুওয়তে মুহাম্মদী হলো এর ভিত্তি-কিয়াস ও যুক্তি, অভিজ্ঞতা ও অনুমান এবং মানবীয় বুদ্ধি ও গবেষণা এর ভিত্তি নয়। কালামুল্লাহ ও সুন্নতে রসূল (সা)-এর আলোকেই নির্ধারিত হবে “আকীদা ও বিশ্বাস এবং দীনি হাকীকত ও সত্যসমূহের ভিত্তি । আল্লাহ্‌র যাত ও সিফাত, সৃষ্টি ও কর্ম, বিশ্বের আদি ও অন্ত, সৃষ্টি ও লয়, কর্মফল ও শাস্তি-পুরঙ্কারসহ যাবতীয় অতিপ্রাকৃতিক বিষয় সম্পর্কে রাসূল (সা) যা বলেছেন এবং যতটুকু বলেছেন সেগুলোই হচ্ছে 'আকীদা ও বিশ্বাস এবং হাকীকত ও চিরন্তন সত্য । বস্তুত ওহী ও নবুওয়ত ছাড়া এগুলো জানার এবং বিশ্বাস করার অন্য কোন মাধ্যম নেই। কেননা প্রাথমিক জ্ঞাত বিষয়ই হলো যাবতীয় তথ্য ও সত্য জানার মাধ্যম । অথচ দীনী ও গায়বী হাকীকত ও সত্যসমূহের প্রাথমিক সূত্রগুলোও কারো জানা নেই। কোন নতুন ও অজ্ঞাত বিষয় জানার একমাত্র মাধ্যম হলো জ্ঞাত বিষয় ও সূত্রগুলোকে এমনভাবে বিন্যস্ত করা যা মানুষকে কোন অজ্ঞাত বিষয়ের জ্ঞান লাভের পর্যায়ে উপনীত করে । কিন্তু মুশকিল এই যে, প্রাকৃতিক ও জড়জাগতিক বিষয়সমূহের প্রারন্তিক সূত্রগুলো আমাদের যেমন জানা আছে॥ দীনী ও গায়বী হাকীকত বা সত্যসমূহের প্রারস্তিক সূত্র ও উপাত্তগুলো সেরূপ জানা নেই। আল্লাহ্‌র যাত ও সিফাত তথা গুণ ও সত্তা মানুষের 'আকল ও বুদ্ধি এবং স্থুল অনুভূতি ও ইন্্রীয় শক্তির উর্ধ্বের বিষয় এবং এ সম্পর্কে মানুষের কোন রকম /দ/-2110001002-0010

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।