আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩১০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) ৩০৪০০) ১৪০০০৮। 41১৮৭/1০০55৪। 5৬৯৭ প্রভৃতি১ গ্রন্থের নাম উল্লেখ করা যায়। মানুষকে চিন্তা ও গবেষণার পথে উদ্বুদ্ধ করা এবং তাদের সামনে নতুন নতুন বুদ্ধিবৃত্তিক ও শিক্ষণীয় ক্ষেত্র তুলে ধরা, চিন্তা ও গবেষণার জন্য নতুন নতুন বিষয়বস্তু উপস্থাপন করার ক্ষেত্রে উল্লিখিত বইগুলো স্ব-স্ব গণ্ডিতে অত্যন্ত সার্থক ও ফলপ্রসূ রচনা । তাফসীর তাফসীর শান্ত্রকে ইমাম ইবনে তায়মিয়া (র) তার রচনা ও গবেষণা জীবনের বিশেষ বিষয়রূপে গ্রহণ করেছিলেন। এ শান্ত্রে তার অনুরাগ এত প্রবল ছিল যে, প্রায় সব লেখাতেই তাফসীর বিষয়ক উপাদান ও উপকরণ প্রচুর পরিমাণে স্থান পেয়েছে। নিজস্ব মতামতের সমর্থনে প্রয়োজনীয় তাফসীর ও ব্যাখ্যাসম্থলিত আয়াত পেশ করা ছিল তীর প্রিয় স্বভাব । বিষয় প্রসঙ্গে কোন আয়াত সামনে এলে প্রয়োজনীয় তাফসীর ও ব্যাখ্যা না করে এগিয়ে যাওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব হতো না। তাঁর ছাত্রদের বর্ণনা মতে ত্রিশ খণ্ডেরও বেশী এক সুবিশাল তাফসীর গ্রন্থ তিনি লিখেছিলেন । বলা বাহুল্য যে, উক্ত তাফসীরের পাণুলিপি হস্তগত হলে তাফসীর জগতের এক অমুল্য রতু ও নির্ভরযোগ্য ভাণ্ডাররূপে তা গণ্য হত। জ্ঞান ও চিন্তার গভীরতা, বোধ ও রুচির পরিচ্ছন্নতা, রিওয়ায়াত ও বর্ণনার ক্ষেত্রে পরিপন্ধতা, জ্ঞান ও পরিবেশ সম্পর্কে পূর্ণ সচেতনতা, কুরআন ও সুন্নাহর আলোকে জীবন সমস্যার নির্ভুল সমাধান প্রদানের সহজাত ক্ষমতা, দীন ও শরীয়তের প্রশ্নে আপোষহীন মনোভাব এবং আমর বি'ল-মা*রূফ ও নাহী 'আনি'ল-মুনকারের যে টগবগে আবেগ ও দাওয়াতী জযবা আল্লাহ পাক তাকে দান করেছিলেন সে দিকে লক্ষ্য করে বলা যায় যে, তার কলমে লেখা তাফসীর গ্রন্থই সম্ভবত সর্বোন্তম ও সর্বাঙ্গীন তাফসীরের মর্যাদার অধিকারী হতে পারত। উপরিউক্ত বিস্তৃত ও ধারাবাহিক তাফসীর গ্রন্থটি বিলুপ্ত হয়ে গেলেও বিভিন্ন সূরার খণ্িত তাফসীর ছাপার অক্ষরে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সেগুলো থেকেও তাফসীর শান্ত্রে তার সুবিশাল ব্যক্তিত্ব সম্পর্কে বিধি ধারণা লাভ করা যায়। এ পর্যন্ত প্রকাশিত খণ্তিত তাফসীরগুলো হলো ঃ (১) তাফসীরু সূরাতি'ল-ইখলাস, (২) তাফসীরু মু'আওয়াযাতায়ন, (৩) তাফসীর সূরাতি'ন-নূর। এ ছাড়া তার রচনা সমগ্র থেকে তাফসীর বিষয়ক অংশগুলো ১. শেষোক্ত কিতাবটির বিষয়বস্তু যদিও অমুসলিমদের আচার-অনুষ্ঠান, রীতি ও বৈশিষ্ট্য বর্জন সংক্রান্ত আলোচনা, তথাপি ইমাম ইবনে তায়মিয়া (র) তাতেও যথারীতি মূল্যবান ও অনবদ্য আলোচনার অবতারণা করেছেন। ফলে তা ইমাম সাহেবের শ্রেষ্ঠ গ্রন্থসমূহের অন্যতম বিবেচিত হয়েছে গ্রন্থটির একটি সংস্করণ কায়রো থেকে বেশ জীকজমকের সাথে প্রকাশিত হয়েছে। উর্দু সংঙ্করণও অতিশীঘর প্রকাশিত হচ্ছে। আড-81000010,2-০010,

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।