সংখামী সাধকদের ইতিহাস ৩০৯ যারা ইসলামী গ্রন্থাগারের উপর সমালোচনা ও পর্যালোচনার দৃষ্টি দিতে পারেন এবং পূর্বসুরীদের মতামত ও চিন্তাধারা বিচার-বিশ্লেষণের মাধ্যমে নিজস্ব মতামত ও গবেষণা সংযোজন করতে পারেন। পূর্বসূরীরা যে মহামূল্যবান 'ইলমী মীরাছ ও একাডেমিক উত্তরাধিকার রেখে গিয়েছিলেন, উত্তরসুরীদের অধিক: তখন সেগুলো আয়ত্ত করা এবং ব্যাখ্যা ও সংক্ষিপ্তসার পেশ করার মাঝেই নিজেদের কর্মকাণ্ড সীমিত রেখেছিলেন । নতুন গবেষণা ও সংযোজনের ধারা বন্ধ ছিল বেশ কিছুদিন থেকেই। ইজতিহাদ ও সৃজনমুখী রচনাকর্মের তখন দারুণ অভাব পরিলক্ষিত হচ্ছিল। সে যুগের 'গৌরবময়' রচনাকর্মগুলোর বৈশিষ্ট্য শুধু এই যে, বিক্ষিপ্ত তথ্যসমৃহকে তাতে সুরিন্যস্ত আকারে গ্রন্থবদ্ধ করা হয়েছিল অথবা পূর্ববর্তী কোন মূল ফিকহ গ্রন্থের উত্তম ব্যাখ্যা প্রদান করা হয়েছিল। ইবনে তায়মিয়ার রচনাকর্মের বৈশিষ্ট্য ইমাম ইবনে তায়মিয়া (র) তার আল্লাহ-প্রদত্ত প্রথর মেধা ও স্মৃতি শক্তি কাজে লাগিয়ে গোটা ইসলামী গ্রন্থাগার আত্মস্থ করে নিয়েছিলেন এবং নিজন্ব রচনাকর্মে সেগুলোর সুন্দর ও উপযোগী প্রয়োগও ঘটিয়েছিলেন। কিন্তু তার অতৃপ্ত মেধা ও প্রজ্ঞা এবং সৃজনশীল চিন্তা ও প্রতিভা, সর্বোপরি জলপ্রপাতের মত উচ্ছল গতিময় লেখনীশক্তি শুধু ব্যাখ্যা, টীকা ও সংক্ষেপীকরণের গতানুগতিক কর্মকাণ্ডে স্তুষ্ট ছিল না। কর্মের এক সুবিস্তুত জগত যেন হাতছানি দিয়ে তাঁকে ডাকছিল। কুরআন-সুন্নাহর সুগভীর জ্ঞান, শরীয়তের ভাব ও উদ্দেশ্য সম্পর্কে পূর্ণ সচেতনতা এবং ফিকহ ও ইজতিহাদের অঙ্গনে পান্ডিত্য ও বৈদগ্ধের ছাপ তর প্রতিটি লেখা ও রচনায় ছিল সুস্পষ্ট । যে বিষয়েই তিনি কলম ধরতেন সাম্প্রতিক চিন্তা ও তথ্য সংযোজনের মাধ্যমে তাতেই নতুন প্রাণ সঞ্চার করতেন। তাঁর কোন রচনাকর্মই নতুন একাডেমিক তথ্য ও তত্ত, নতুন ইজতিহাদ ও সংযোজন এবং মৌলিক আলোচনা ও সমালোচনার অমূল্য সম্পদ থেকে বঞ্চিত নয়; বরং তাতে রয়েছে কুরআন-সুন্নাহর অধ্যয়ন ও উপলব্ধি অর্জনের নতুন নতুন দিক-নির্দেশনা, নব নব দিগন্তের ইশারা । ইমাম সাহেবের দু'টি বিরাট ও মূল্যবান গ্রন্থ ১1১২1 ২০) ০৮১০ িীশীশি11-এর বিস্তারিত পর্যালোচনা এবং বিষয়বস্তুর সংক্ষিপ্তসার ইতিপূর্বে আমরা পেশ করে এসেছি। তার অন্যান্য রচনাকর্মেও রয়েছে মুজতাহিদসুলভ প্রজ্ঞা, সৃজনশীল মেধা এবং বিরল সমালোচনা শক্তির স্বাক্ষর, যা যুগে যুগে মুসলিম জাহানের সৃজনশীল মেধা ও প্রতিভাগুলোকে নতুন চিন্তার খোরাক যোগায় এবং বিদগ্ধজনদের সামনে নতুন তথ্য ও উপাদান, অভিনব গবেষণা ও ইজতিহাদের সওগাত তুলে ধরে। এ প্রসঙ্গে ৮০ ১১ আস-2170001,2-০010,
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।