সংখ্ামী সাধকদের ইতিহাস ৩০৭ আহলে সুন্নত সকল মু'মিনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন পূর্বক “ইল্ম ও প্রজ্ঞা এবং ন্যায় ও ইনসাফের আলোকেই আলোচনা ও বক্তব্য পেশ করে থাকে। তাদের পথ মুর্খ ও নির্বোধদের পথ নয়, নয় প্রবৃত্তি পূজারী ও শয়তানের সেবাদাসদের পথ! খারিজী ও রাফিযী উভয় পথ ও মতই তাদের নিকট সমানভাবে বর্জনীয় । পূর্ববর্তী সকলের প্রতিই রয়েছে তাদের সমান শ্রদ্ধা ও ভালোবাসা এবং আস্থা ও বিশ্বাস। সাহাবায়ে-কিরামের ফযীলত ও মর্যাদা এবং তাদের গুণ ও মহত্ত সম্পর্কে তারা অত্যন্ত সচেতন। সাথে সাথে আহলে বায়তের ইহসান ও অবদানের খণ স্বীকার করাকেও তারা অত্যন্ত জরুরী মনে করে। শরীয়তের দৃষ্টিতে তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে তারা একান্ত বদ্ধপরিকর ।১ ১ রখ. ১০ পৃ. ১৬৫) //-211000103-0010
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।