আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩০৬ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) তাদের কাছে মসজিদের চেয়েও পবিত্র ও বরকতপূর্ণ। তাই মসজিদের পরিবর্তে সেখানেই তারা ই'তিকাফ করে এবং হাজীদের আল্লাহ্‌র ঘর যিয়ারতের মত সেগুলোর যিয়ারতের নিয়তে তারা দৃর-দূরাত্তর সফর করে থাকে। পরবর্তী শী“আরা মু*তাযিলাবাদে বিশ্বাসী ক্ষেত্রে শী'আরা সাধারণত মু'তাযিলাদের অনুসারী । পক্ষান্তরে কিছু লোক গ্রীক দার্শনিকদের ভক্ত । তাদের মাঝে অতিমাত্রায় দর্শন প্রবণতা পরিলক্ষিত হয়। শী'আ 'আলিমদের কেউ কেউ যুগপৎ দর্শন, মু'তাধিলী ও রাফিযী চিন্তাধারায় প্রভাবিত । মিনহাজু'ল-কারামাহ গ্রন্থকার তাদেরই একজন । তার কিতাবের 'আকাইদ ও 'ইলমু'ল-কালাম সংক্রান্ত আলোচনাগুলোতে দর্শন ও মু'তাষিলী চিন্তাধারার ছাপ সুস্পষ্ট । ইমাম ইবনে তায়মিয়া (র)-ও পাল্টা দর্শন ও কালামশাস্তীয় যুক্তিতর্ক ও জটিল আলোচনার অবতারণা করে সেগুলোর প্রামাণ্য ও বিস্তারিত জওয়াব দিয়েছেন এবং যেহেতু 'উক্তি ও উদ্ভৃতি'-নির্ভর “ইলমের মত 'আকল ও যুক্তি-নির্ভর ইলমের সমুদ্রেরও তিনি এক পাকা ডুবুরী, সেহেতু বেশ হাত খুলেই তিনি লিখতে সক্ষম হয়েছেন গ্রন্থকারের প্রতিটি কথার দাতভাঙা জওয়াব দেওয়ার পর আফসোসের সাথে তিনি বলেছেন যে, 'আকল ও যুক্তিনির্ভর 'ইলমের ক্ষেত্রে শী'আদের জানাশোনার স্তর একেবারেই হান্কা। এমনকি তাদের বিদগ্ধ 'আলিমদেরও মনে হয় এ শান্ত্রের পাঠশালায় অবোধ নির্বোধ শিশু ।১ অতীত ইতিহাস বিভিন্ন স্থানে ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন যে, ইতিহাসের সকল অধ্যায়ে শী'আরা কাফির ও মুশরিকদের শক্তি যুগিয়েছে এবং ইসলাম ও মুসলিম উ্মাহর সাথে গাদ্দারী করে ইসলামী সালতানাতের ক্ষতি সাধন করেছে। তাই কতকটা বাধ্য হয়েই যেন তাকে এ নির্মম সিদ্ধান্ত টানতে হয়েছে। মোটকথা, ইসলামের নামে তাদের গোটা ইতিহাসই মসিলিপ্ত।২ ভারসাম্যপূর্ণ মধ্য পন্থায় আহলে সুন্নত ইবনে তায়মিয়া (র)-র মতে, ইসলামী ফিরকা ও উপদলসমূহের মধ্যে আহলে সুন্নতই শুধু অতিরপ্জান ও শিথিলতা পরিহার করে ভারসাম্যপূর্ণ পথ ও মধ্যপন্থা গ্রহণ করেছে। তার মতে, আহলে বায়তের প্রতি মুহব্বত পোষণ এবং সাহাবা-কিরামের প্রতি সম্মান প্রদর্শনের মাঝে কোন বিরোধ নেই । আহলে সুন্নত অত্যন্ত সার্থকভাবে এ উভয় নি'আমতকে নিজেদের মধ্যে ধারণ করে এসেছে এবং এটাই হলো প্রকৃত ইসলাম । তিনি লিখেছেন ৪ ১, এ, খ. ১, পৃ. ২. ক, খ. ৪, পৃ. ১১১। আস০-81000010,2-০010,

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।