আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্রামী সাধকদের ইতিহাস ৩০৫ গোড়া কাটতে শুরু করেছিল; অথচ সংখ্যায় ও শক্তিতে তারা কাফিরদের তুলনায় দুর্বলই ছিল। পরন্ত এই বিরোধীরা তো আর যাই হোক-_হক ও সত্যের কিছুটা কাছাকাছিই ছিল।১ ইমামত প্রসঙ্গ শী'আদের ইমামতের “আকীদা প্রসঙ্গেও ইমাম ইবনে তায়মিয়া (র) বিশদ আলোচনা করেছেন। দীনের রোকন হিসাবে ইমামতের যে সংজ্ঞা ও পরিচয় তারা পেশ করেছে, তিনি কঠোর ভাষায় তা প্রত্যাখ্যান করেছেন এবং তাদের যুক্তি ও উক্তি-নির্ভর যাবতীয় দলীল-প্রমাণ খণ্ডন করেছেন। সেই সাথে “ইমামে গায়েব'-এর 'আকীদা সম্পর্কে সুতীব্র কটাক্ষ করে যুক্তি দেখিয়েছেন যে, ফিতনা ও বিভেদ, ফাসাদ ও গোলযোগ এবং অলসতা ও কর্মবিমুখতা ছাড়া এ *আকীদার আর কোন ফসল নেই।২ কুরআন-সুন্াাহর প্রতি শী“আদের নিস্পৃহতা ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন যে, কুরআন হেফজ করা এবং এর অর্থ ও তাফসীর সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রতি শী'আদের বিন্দুমাত্র আগ্রহ নেই। তন্রপ সহীহ, যঈফ ও মওষু' হাদীসের পরিচয় লাভ, হাদীসের সঠিক ভাব ও অর্থ উদ্ধার এবং সাহাবা-কিরামের বাণী ও বন্তব্য সম্পর্কে ওয়াকিফহাল নেই, কিছু সংখ্যক আহলে বায়তের বর্ণিত স্বল্প সংখ্যক হাদীস ও বাণী-ই হলো তাদের বিদ্যার দৌড়। এসবের মধ্যে আবার যথারীতি সত্য-মিথ্যার মিশ্রণ তো রয়েছেই।৩ জুমু“আ জামা'আত ও মসজিদ বিমুখতা ইমামদের সম্পর্কে শীআদের অতিরঞ্জান ও সীমালংঘন সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন যে, ইমামদের তারা প্রায় খোদার আসনে বসিয়ে আল্লাহ্‌র “ইবাদতের প্রতি অব্ঞা প্রদর্শন করেছে। অথচ নবী-রসূল ও তাদের অনুসারী ইমামগণ লা-শরীক আল্লাহ্‌র 'ইবাদতেরই নির্দেশ দিয়ে গেছেন। মসজিদে কখনো সালাত আদায় করলেও তা করে একা একা । সালাত ও জামা'আত কায়েমের বড় একটা গরজ নেই তাদের ৷ ইমামদের সমাধিক্ষেত্রগুলো ১ ব৪. পূ. ৫৬। ২. ্, খু. ৩, পৃ. ২৪৯-২৫০। দ-2110001002-0010

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।