৩০৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) হযরত আলী (রো) সম্পর্কে শীআদের স্ববিরোধিতা ইমাম ইবনে তায়মিয়ার মতে, খ্রিস্টানরা হযরত ঈসা (আ)-কে একদিকে আল্লাহ ও আল্লাহ্র পুত্রের মর্যাদা দিয়েছে, অন্যদিকে ক্রুশ বিদ্ধ হওয়ার কল্পিত ঘটনায় তাকে এমন অসহায় ও দুর্বল প্রতিপন্ন করেছে যে, শক্রদের অপমান ও লাস্না এবং বিদ্রুপ ও পরিহাস নীরবে হজম করা ছাড়া তার যেন কোন গত্যন্তর ছিল না। তেমনি শী*আ বন্ধুরা একদিকে তো হযরত আলী (রা)-র এমন গুণাবলী ও শক্তি-সাহসের কথা প্রচার করে যাতে মনে হয় তার মর্যাদা স্বয়ং রসূলের চেয়েও বুঝি এক কাঠি বাড়া, যেন তাঁকে ছাড়া ইসলামের প্রসার ও বিজয়ই ছিল অসম্ভব। আলী (রা)-র শেরপাঞ্জা ও যুলফিকারের বদৌলতেই ইসলামের হেলালী ঝাণ্তা বুলন্দ এবং শিরক ও বাতিলের ঝাণ্ডা ভুলুষ্ঠিত হয়েছে। অথচ পূর্ববর্তী তিন খিলাফতকালে তাকে এমন অসহায় ও মজবুর দেখানো হয়েছে যে, একের পর এক তীর বিবেক ও বিশ্বাসের বিরোধী কাজগুলি সংঘটিত হচ্ছিল, পদে পদে আহলে বায়তের ওপর অপমান, লাঞ্ছনা, নির্যাতন ও নিপীড়ন নেমে আসছিল অথচ শেরে খোদা অসহায় দর্শকের মত তা কেবল দেখছিলেন। অন্যায়ের মুখেও তিনি ছিলেন নির্বিকার, নির্যাতনের মুখেও নীরব । একটি বারের জন্যও শোনা যায়নি তার হায়দরী হাক, খাপমুক্ত হয়নি তার যুলফিকার। এ বৈপরীত্য ও স্ববিরোধিতার কী জওয়াব হতে পারে? ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন ৪ শী'আ পন্থীরা স্ববিরোধী বক্তব্যই প্রদান করে থাকে । হযরত আলীকে তারা শ্রেষ্ঠ সাহসী ও বীরযোদ্ধা বলে দাবী করে। আল্লাহ্র রসূলের দীনকে যেন তিনিই কায়েম করেছেন এবং আল্লাহ্র রসূল সর্বতোভাবে তার উপরই ছিলেন নির্ভরশীল । শী'আরা এতদূরও বলে থাকে যে, দীন কায়েমের ক্ষেত্রে হযরত আলী আল্লাহ্র শরীক ছিলেন। অথচ ইসলামের বিজয় অর্জিত হওয়ার পর তার অক্ষমতা ও দুর্বলতা, অসহায়ত্ব ও অস্থিরতা এবং তাকিয়া ও ছলনা-নির্ভরতার কল্পিত ঘটনা থেকে মনে হয় যেন তার চেয়ে কমযোর, অসহায়, নীতি ও বিবেক বর্জিত মানুষ আর দ্বিতীয়টি ছিল না। অথচ সন্দেহাতীত সত্য এই যে, ইসলাম কবল করার পর হক ও সত্যের তিনি ছিলেন অধিক অনুগামী । আশ্চর্য! দীন কায়েমের ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ্র শরীক ছিলেন, কাফির মুশরিকদের যিনি পর্যুদস্ত করে ছাড়লেন এবং তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করলেন, সেই শক্তি ও সাহস তিনি তাদের বিরুদ্ধে কেন দেখালেন না যারা নাকি তারই চোখের ওপর ইসলামের আড০-21000010,2-০010,
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।