আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্ামী সাধকদের ইতিহাস ৩০৩ এখানে বিশেষভাবে মুমিনদের কথা বলার প্রয়োজন ছিল। কেননা পূর্বে ১ ৩৯৯৭ ₹ল13 (অতঃপর তোমরা পলায়নপর হলে) বলা হয়েছে। পক্ষান্তরে কুরআন শরীফে একাধিক স্থানে “সাকীনা" নাধিলের কথা শুধু মুমিনদের প্রসঙ্গেই বলা হয়েছে। অতঃপর ইমাম সাহেব এর কারণ ও তাৎপর্য বিশদভাবে আলোচনা করেছেন।৯ এ ধরনের গৌড়ামির দ্বিতীয় নমুনা হলো, হাদীস ও সীরাত গ্রন্থের বর্ণনা মতে বদর যুদ্ধের সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম 'ঝুপড়িতে' অবস্থান করছিলেন, হযরত আবূ বকরও সাথে ছিলেন আর সেই সুযোগে গ্রন্থকার এক ফ্যাকড়া বের করে ফেললেন। তিনি বললেন, রসূল জানতেন যে, হযরত আবূ বকরকে যুদ্ধে পাঠালে যুদ্ধের ছকই হয়ত পাল্টে যাবে। কেননা আগেও কয়েকটি 'গায্ওয়া'তে তিনি পিঠ দেখিয়ে সেরেছেন। এখানে এসে ইমাম ইবনে তায়মিয়া (র)-র 'ইল্ম ও ঈমানের শান্ত দরিয়ায় যেন ঝড় উঠল। তিনি লিখলেনঃ এ ধরনের ডাহা মিথ্যা ভাষণ প্রমাণ করে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের যুদ্ধ ও গায্ওয়া সম্পর্কে 'বর্ণজ্ঞান'্টুকুও এ ভদ্রলোকের নেই। না থাকাটাই স্বাভাবিক । কেননা রসূলের জীবন-চরিত সম্পর্কে জানার কোন আগ্রহই শী'আদের নেই। নইলে জদ্রলোক অবশ্যই জানতে পেতেন যে, গাযওয়ায়ে বদরেই শুধু মুশরিকদের সাথে মুসলমানদের লড়াই হয়েছিল এবং এ যুদ্ধেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লাম সর্বপ্রথম সশরীরে উপস্থিত ছিলেন। সীরাত, হাদীস, গাযওয়া ও ইতিহাস শাস্ত্রের সকল ইমাম এ ব্যাপারে একমত যে, বদরই হলো প্রথম গাযওয়া যাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম লড়াই করেছিলেন। এর আগের কোন গাযওয়া বা সারিয়াতে লড়াই ও সংঘর্ষ হয়নি। একটি মাত্র সারিয়াতে কিঞ্গিত সংঘর্ষ হলেও হযরত আবূ বকর (রা) তাতে শরীকই ছিলেন না। তাহলে একথা বলা কিভাবে ঠিক হবে যে, এর আগে কয়েকবার তিনি যুদ্ধ থেকে পিঠ দেখিয়ে সেরেছেন। দ্বিতীয় কথা, আমাদের হাতে তো কোন যুদ্ধ থেকে হযরত আবু বকর (রা)-এর পলায়নের প্রমাণ নেই। সুতরাং দাবী যিনি করছেন তাকেই প্রমাণ করতে হবে কোন্‌ যুদ্ধ থেকে তিনি পলায়ন করেছেন। তৃতীয় কথা, না'উযুবিল্লাহ! হযরত আবূ বকর (রো) সত্যি সত্যি এত ভীরু হয়ে থাকলে 'সেনাপতির* ঝুপড়িতে তীকে স্থান দেওয়া দূরের কথা যুদ্ধক্ষেত্রে আনাও প্রজ্ঞার পরিচায়ক হতে পারে না।২ ১, এ, খণ্ড ৪, পৃ. ২৭৩-৭৭। ২, দেখুন পৃষ্ঠা ২৮২-২৮৬। /-2110001002-001

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।