আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ 366
📝 Text 📖 PDF

উৎসর্গ ইসলামের প্রচার ও প্রসারে যারা চরম আত্মত্যাগের সম্মুখীন হয়েও বিন্দুমাত্র বিচলিত হননি, এ পথের সকল প্রতিকূলতাকে যারা হাসিমুখে মুকাবিলা করেছেন, ্তত্যাচারী জালিমের খড়গ-কৃপাণ ও বদ্ধ কারাপ্রাচীর ধাদের বিশ্বাসের ভিত্কে এক বিন্দুও টলাতে পারেনি, বিলাসী ও আয়েশী জীবন যাপনের শত সুযোগ থাকা সত্ত্ও যারা নির্লোভ ও নির্মোহ জীবন যাপন করে মানুষের সামনে অনুপম আদর্শ স্থাপন করেছেন, পর্ণ কুটিরে বাস করে অনাড়ন্বর পরিবেশ থেকেও যারা রাজা-বাদশাহ্‌র উদ্ধত্য ও দান্তিকতার সামনে নিজেদের শির্‌ সমুন্নত রেখেছেন, দুঃখী ও মজলুম মানুষের পাশে দাড়িয়ে যারা তাদের হতাশ অন্তরে আশা-ভরসার প্রদীপ জ্বালিয়েছেন, তাদেরকে কাছে টেনেছেন, আপন করেছেন, রূহানিয়াতের প্রোজ্জল আলোকথারায় যারা পাপক্রিষ্ট ও পথভ্রষ্ট মানুষকে হিদায়াতের প্রশস্ত রাজপথে এনে দীড় করিয়েছেন, সেই সব জানা-অজানা মর্দে মু'মিন ও মর্দে মুজাহিদের পবিত্র রূহের উদ্দেশে। //-2110001002-0010

— Page 3 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.