আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্রামী সাধকদের ইতিহাস ৩০১ তোমরা রসূলের সাহায্য না করলে কি হবে, আল্লাহই তো তাকে সে সময় সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বের করে দিয়েছিল । আর তিনি ছিলেন দু'জনের দ্বিতীয়জন, যখুন উভয়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন আর তিনি তার সাথীকে লক্ষ্য করে বলছিলেন, অস্থির হয়ো না। আল্লাহ্‌ তো আমাদের সাথে রয়েছেন। [সূরা তাওবাহা] কিন্তু শী'আ ইবনুল-মুতাহহিরের মতে, এ আয়াতে হযরত আবূ বকর (রো)-এর মর্যাদা ও ফযীলতের কোন কিছু নেই। কেননা হযরত আবূ বকরকে সফর সঙ্গী করার কারণ এও হতে পারে যে, তিনি যেন তার অনুপস্থিতিতে গুপ্তচর বৃত্তির সুযোগ না পান। সুতরাং আলোচ্য ঘটনা থেকে তার প্রতি রসূলের অনাস্থাই প্রমাণিত হচ্ছে। তদুপরি আয়াতের ০১৯০১ শব্দ থেকে প্রমাণিত হয় যে, হযরত আবূ বকর ভীতু ও অস্থির প্রকৃতির ছিলেন। তার মনে আল্লাহ্‌র প্রতি বিশ্বাস ও আসমানী ফয়সালা সম্পর্কে আশ্বাসবোধ ছিল না। তৃতীয়ত, কুরআন শরীফে যেখানেই আল্লাহ্‌র পক্ষ থেকে সাকীনা ও প্রশান্তি নাযিলের কথা বলা হয়েছে সেখানে মু'মিনদেরও অন্তর্ভূক্ত করা হয়েছে। অথচ আলোচ্য আয়াতে হযরত আবূ বকরকে বাদ দিয়ে রাসূলের কথাই শুধু বলা হয়েছে। সুতরাং প্রমাণিত হলো যে, হযরত আবূ বকরের প্রতি সাকীনা ও প্রশান্তি নািল করা হয়নি। জওয়াবে ইমাম ইবনে তায়মিয়া (র) প্রথমে দেখিয়েছেন যে, আলোচ্য আয়াতে হযরত আবূ বকর (র)-এর কী অতুলনীয় মর্যাদা ও ফযীলত এবং কী অনন্য গুণ ও মহত্তের প্রতি ইঙ্গিত রয়েছে এবং হিজরতের নাযুক মুহূর্তে রাসূলের সাথীত্বের গুরুত্ব ও বৈশিষ্ট্য কি! অতঃপর তিনি গ্রন্থকারের প্রতিটি প্রলাপোক্তির দাতভাঙা জওয়াব দিয়েছেন। ইমাম সাহেব বলেন, গরস্থকারের মতে হযরত আবু বকরকে সাথে নেওয়ার কারণ এই যে, তিনি যেন হিজরতের বিষয়টি শক্রদের কাছে ফাস করে দেওয়ার সুযোগ না পান। সুতরাং বোঝা গেল আবূ বকর খুবই অবিশ্বস্ত ছিলেন এবং তার প্রতি রাসূলের মোটেই আস্থা ছিল না। কিন্তু আমাদের প্রশ্ন হলো ঃ পৃথিবীর নির্বোধতম ব্যক্তিও কি এমন মানুষ ও ঝুঁকিপূর্ণ সফরে এমন অবিশ্বস্ত ব্যক্তিকে সফরসঙ্গীরূপে নির্বাচন করতে পারে? ইমাম সাহেবের ভাষায় 8 ৮5153 935 3141 461 ১৯ এ৭। 44০০ ০৮৯০ ৩০4৭) ৪ -5855113 216311০১৬৩১ ৬]। ১:৯৬ এমন ব্যক্তির মুখে আল্লাহ্‌ চুন কালি দিন, যে তার রাসূল (সা)-কে যিনি 'ইল্ম ও প্রজ্ঞায়, 'আকল ও বুদ্ধিতে এবং অভিজ্ঞতা ও দূরদশিতায় জগতের শ্রেষ্ঠ*-এমন বোকা মনে করে ।৯ ১. এ, খ ৪, পৃ. ২৫৫। আস-21000010,2-০010,

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।