আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া রে.) জাহিলিয়াতের বংশ-পৃজা হযরত আলী (রা)-র অছি হওয়া এবং তার বর্তমানে অন্য কারোর খিলাফত অবৈধ হওয়ার ধারণা যারা পোষণ করে, নিঃসন্দেহে তারা জাহিলিয়াতের বংশ পূজার মারাত্মক ব্যাধির শিকার। জাহিলী যুগে একথা কল্পনা করাও সম্ভব ছিল না যে, বংশ- কৌলিন্য ও আত্ীয়তা সূত্রে নয় বরং গুণ ও যোগ্যতার মাপকাঠিতেই শুধু পদ ও মর্যাদা লাভ করা যায় । ইসলামের পূর্বে আরব, ইরান ও হিন্দুস্তান সহ পৃথিবীর সব দেশের, সব জাতির মাঝেই এই চিন্তা ও মানসিকতা বিদ্যমান ছিল। খিলাফতে হযরত আলী (রা)-র অগ্রাধিকারের দাবীদাররা মূলত নিজেদের রীতি, এতিহ্য এবং নিজস্ব জাতীয় চিন্তা ও মানসিকতার দ্বারাই প্রভাবিত। নবীদের রুচি-প্রকৃতি ও দৃষ্টিভঙ্গি তারা উপলব্ধি করতে পারেনি । এটাই স্বাভাবিক। কেননা সাধ ও সাধ্যের ক্ষুদ্র গণ্ভীতেই মানুষের চিন্তা আবর্তিত হয়ে থাকে। ইমাম সাহেব লিখেছেন £ চিন্তায় ও কথায় রাফিযীরা জাহিলিয়াতের মুশরিকদেরই প্রতিচ্ছবি যেন। বংশ ও পূর্বপুরুষদের ব্যাপারে তাদের গৌড়ামী সীমাহীন । খান্দান ও পরিবারই হল তাদের কাছে সখ্যতা ও মিতালীর ভিত্তি। ঈমান ও তাকওয়ার বিচারে ক্ষতিকর নয় এমন সব বিষয়কেও তারা মানুষের জন্য আপত্তিকর মনে করে। এটা জাহিলী চিন্তাধারারই প্রতিফলন ।৯ শীআভক্তি হুসায়ন বংশধরের জন্য অগ্নিপরীক্ষা ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, শী'আরা আসলে আহলে বায়ত ও নবী পরিবারের * বোকা বন্ধ'। তাদের অতিরঞ্জিত ভক্তি ও মিথ্যা বর্ণনা আহলে বায়তের সুনামের পরিবর্তে বদনামই করেছে বেশী । তার ভাষায় £ শী'আদের অযাচিত ভক্তি-শ্রদ্ধা আসলে আহলে বায়তের জন্য বিপদ ও পরীক্ষা । কেননা প্রশংসার ছলে তারা যা বলে সেগুলো মোটেই প্রশংসার বিষয় নয়। তাদের নামে এমন সব ভিত্তিহীন কথা তারা দাবী ও প্রচার করে যে, আহলে সুন্নাতের কিতাবসমূহে তাদের প্রকৃত ফযীলত ও মর্যাদা বর্ণিত না হলে শী'আদের তথাকথিত ভক্তি প্রশংসায় তাদের কলংকের সীমা থাকত না।২ ১, এ, খ ৪, পৃ. ২৮৭। ২. এ, খ ২- পৃ. ১২৫। আস-81000010,2-০010,

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।