আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্বামী সাধকদের ইতিহাস ২৯৫ পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের শাসক নৃপতিরা নিজ নিজ পরিবারের নিকটজনদের হাতেই শাসন ক্ষমতা অর্পণ করে যেতেন,। মুশরিক ও খ্রিস্টান বাদশাহদের নীতিও ছিল তাই।.ফিরিঙ্গী সম্রাট ও চেঙ্গীয পরিবারের বাদশাহরা রাজ্য ও রাজত্ব রাজপরিবারেই কুক্ষিগত করে রাখার চেষ্টা করেন। প্রায়শ তাদের মুখে এ ধরনের কথা শোনা যায় যে, অমুক ব্যক্তি রাজপরিবারভুক্ত কিংবা তা নয়। অমুকের দেহে নীল রক্ত আছে কিংবা নেই । এমতাবস্থায় পিতৃব্য পুত্র আলী (রা), আকীল (রা), রাবী'আ রো) ইবনুল হারিছ ইবন আবদুল মুস্তালিব (রা), আবু সুফিয়ান ইবনুল হারিছ ইবন আবদুল মুত্তালিব (রা) প্রমুখের পরিবর্তে হযরত আবু বকর ও ওমর (রা)-কে খিলাফত প্রদান একথাই প্রমাণ করে যে, কোন রাজকীয় আইন বা এঁতিহ্যের তিনি অনুগত ছিলেন না। এছাড়া 'আবদে মনাফ পরিবারে ছিলেন হযরত উছমান ইবন আফৃফান (রা), খালিদ ইবন সাঈদ ইবন আস (রা), আবান ইবন সা'ঈদ ইবন আস (রা) প্রমুখ বিশিষ্ট ব্যক্তি। আবদে মনাফ পরিবার ছিল কুরায়শের অন্যতম শাখা এবং বংশসূত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের নিকটতর। তার এ আচরণ একথারই অকাট্য প্রমাণ যে, তিনি আল্লাহ্র বান্দা এবং আল্লাহ্‌র রসূল ছিলেন, বাদশাহ ছিলেন না। কেননা খিলাফতের জন্য বংশ-নৈকট্য কিংবা পারিবারিক আভিজাত্য নয় বরং ঈমান ও তাকওয়া এবং 'ইলম ও “আমলই ছিল তীর দৃষ্টিতে যোগ্যতার একমাত্র মানদণ্ড। তাই শুধু বংশ-নৈকট্য ও পারিবারিক এঁতিহ্যের কারণে কাউকে তিনি অগ্রাধিকার দেননি । এ ঘটনা থেকে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লামের পর তাঁর উম্মত আল্লাহ্‌র ইবাদত ও আনুগত্যে অবিচল থাকবে, তার হুকুম ও বিধান মেনেই তারা জীবন যাপন করবে । গোত্রীয়, পারিবারিক কিংবা ব্যক্তিগত উচ্চাভিলাষ তাদের উদ্দেশ্য হবে না, এমনকি কোন কোন নবীকে যে সালতানাত ও রাজত্ব দান করা হয়েছিল তাও তারা গ্রহণ করা থেকে বিরত থাকবে । কেননা আল্লাহ তীর প্রিয় হাবীবকে এই বলে ইখতিয়ার দিয়েছিলেন যে, আপনি বান্দা ও রসূল হওয়া অথবা রসূল ও বাদশাহ হওয়া এই দুইয়ের একটি গ্রহণ করুন। তিনি রসূল ও বান্দা হওয়াটাই পসন্দ করেছিলেন হযরত আবূ বকর (রা) ও ওমর (রা)-এর মনোনয়ন প্রকৃতপক্ষে এই নববী দৃষ্টিভঙ্গিরই পূর্ণতম প্রতিফলন ছিল। কেননা পরিবারভুক্ত কাউকে তিনি স্থলাভিষিক্ত করে গেলে মানুষের এ কথা বলার সুযোগ হতো যে. তিনি উত্তরাধিকারীদের জন্য সম্পদ সঞ্চয় করে গেছেন ।১ ১. এ, খ. ৪. পৃ. ১২৬ /-2110001002-001

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।