আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) ঈমান ও ইসলাম, “ইলম ও কুরআন, “ইবাদত ও মা'রিফাত, জান্নাত প্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তি, মুসলমানদের বিজয় ও প্রাধান্য, এক কথায় কিয়ামত পর্যন্ত মুসলমানদের যাবতীয় কল্যাণ ও নি'আমতের উৎস হচ্ছে সাহাবায়ে-কিরামের সীমাহীন ত্যাগ ও কুরবানী । তীদের মেহনত ও মুজাহাদা ছিল শুধু আল্লাহরই জন্য যাঁরা আল্লাহ্র পথে জিহাদ করেছেন । ফলে কিয়ামত পর্যন্ত ঈমানের দৌলত লাভকারী সকল মু'মিন সাহাবা কিরামের অপরিশোধ্য ঝণ পাশে আবদ্ধ হতে বাধ্য । এমন্‌ কি কারো কাছে কল্যাণকর কিছু থাকলে সেগুলোও সাহাবা-কিরাম থেকে উৎসারিত। কল্যাণ ও বরকতের ঝর্নাধারার উৎসমুখ হচ্ছেন খোলাফায়ে রাশেদীন । কেননা দীন ও দুনিয়ার যাবতীয় কল্যাণের পথে তারাই ছিলেন অগ্রপথিক। সিদ্দীকী খিলাফত নবৃওয়তের সত্যতার প্রমাণ ইমাম ইবনে তায়মিয়া (র) আরেকটি বড় কাজের কথা লিখেছেন। তার মতে, হযরত আবূ বকর (রা)-এর খিলাফত মূলত নবুওয়তে মুহাম্মদীর পূর্ণতা ও সত্যতারই এক অকাট্য দলীল। ওফাতুন্নবীর পর হযরত আবূ বকর (রা)-এর স্থলাভিষেক দ্যর্থহীনভাবেই প্রমাণ করে যে, আল্লাহ্র রসূল (সা) সত্যই আল্লাহ্‌র রসূল (সা) ছিলেন। তীর মেযাজ ছিল নবুওয়তের মেযাজ, সিয়াসত ও রাজনীতির মেযাজ নয় । দুনিয়ার রাজা-বাদশাহদের মেযাজ ও প্রকৃতির সাথে এর কোন তুলনা হতে পারে না, যারা সাধারণত পুত্র ও পরিবারের সদস্যদেরই স্থলাভিষিক্ত করে থাকেন। তীর মাঝে যদি রাজ্যলোভ ও পরিবার-প্রীতির কণামাত্রও বিদ্যমান থাকত তাহলে হযরত আলী (রা) ও আব্বাস (রা)সহ হাশিম পরিবারের বহু যোগ্য সদস্যের যে কোন একজনকে স্থলাভিষিক্ত করার মাধ্যমে খান্দানী সালতানাতের বুনিয়াদ রেখে যাওয়া যেত এবং আল্লাহ্‌র পক্ষ থেকে যে ধর্মীয় ও রাষ্্ীয় ক্ষমতা তিনি লাভ করেছিলেন তা হাশিম পরিবারের অনুকূলে চির সংরক্ষিত করে রাখা যেত। ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন £ একথাও ভেবে দেখার মত যে, হযরত আবূ বকর (রা) ও ওমর (রা)-এর খিলাফত মুহাম্মদী নবৃওয়ত ও রিসালতের পূর্ণতা ও সত্যতার প্রকৃষ্ট প্রমাণ। এর দ্বারা পরিষ্কার প্রমাণিত হয় যে, তিনি সত্য রাসূল ছিলেন, দুনিয়াদার বাদশাহ ছিলেন না। কেননা পরিবারকে প্রাধান্য দিয়ে নিকটজনদের হাতে ক্ষমতা অর্পণ করাই হয় সেই লক্ষণ। এভাবে নিজেদের হাতেই তারা রাজ্য ও শাসনক্ষমতা কুক্ষিগত করে রাখে । আশ-পাশের শাসক ও নৃপতিদের তো আমরা এ নীতিই অবলম্বন করতে দেখে আসছি। বুওয়াইহ ও সালজুক বংশসহ সিরিয়া, যামন /-2110001002-0010

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।