আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) মানবীয় দুর্বলতার দু'একটি ঘটনা যদিও-বা চোখে পড়ে, সেগুলোকে অন্যদের জীবন ও চরিত্রের সাথে তুলনা করতে গেলে উল্লেখ করার মতো বিষয়ই নয়; বরং দোষ তাদের যাদের চোখে সাদা কাপড়ের ছোট্র কালো দাগটা ধরা পড়ে অথচ গোটা কাপড়ের শুভ্রতা নজর এড়িয়ে যায়। মূর্থতা ও অবিচার ছাড়া এটা আর কি? এই মহামানবদের অন্য কোন মানবগোষ্ঠীর সাথে তুলনা করা হলে তখন পাহাড় বুলন্দ হয়ে তাদের শ্রেষ্ঠত্ব আত্মপ্রকাশ করবে । তা সত্তেও কেউ যদি নিজের কল্পনায় আদর্শ মানবের এমন কোনরূপ মানদণ্ড নির্ধারণ করে নেয় যা আল্লাহ্র মোটেই ইচ্ছে নয়, তাহলে তা ধর্তব্যেরই বিষয় নয়। কেউ যদি আদর্শ ইমামের এমন ধারণা পোষণ করে যে, তার ও নিষ্পাপ সত্তার মাঝে কার্যত কোন তফাত নেই, তারপর দাবী করে যে, 'আলিম, শায়খ, আমীর কিংবা বাদশাহকে সেই কাল্পনিক নিষ্পাপ ইমামের মানদণ্ডে অবশ্যই উত্তীর্ণ হতে হবে, যত অধিক জ্ঞান ও প্রজ্ঞার অধিকারীই তিনি হোন না কেন এবং দীন ধার্মিকতার গুণ-গরিমার যে শীর্ষ সোপানেই তিনি অবস্থান করুন, উত্তম ও কল্যাণকর কাজের যত তাওফীকই আল্লাহ্‌ তাকে দিয়ে থাকুন, উপরিউক্ত মানদণ্ডে তাকে উত্তীর্ণ হতেই হবে। জ্ঞান ও প্রজ্ঞা তার এমন পূর্ণ হতে হবে যে, কোন বিষয়ই তার অগোচর হবে না এবং কোন চিন্তা ও পদক্ষেপে তার ভুল হবেই না, মানবীয় দোষ ও দুর্বলতা থেকেও তাকে মুক্ত ও পবিত্র হতে হবে, মনে তার কামনা-বাসনা থাকবে না, ক্রোধ ও উত্তাপ থাকবে না, ইত্যাদি তাহলে অবশ্যই সে উন্মাদের সুচিকিৎসা আমাদের হাতে নেই। অনেকে তো ইমামদের জন্য এমন মানদণও কল্পনা করে বসে থাকে যা নবীদের ক্ষেত্রেও করা হয় না।১ ইমাম ইবনে তায়মিয়া (র) বারবার জোর দিয়ে বলেছেন 8 মানবতার গোটা ইতিহাস যিনি জানেন, জানেন বিভিন্ন জাতি, গোষ্ঠী ও সমাজের ইতিবৃত্ত, সর্বোপরি যিনি লাভ করেছেন বিভিন্ন মানবগোষ্ঠীর জীবন ও চরিত্রের বাস্তব অভিজ্ঞতা, তাকে একথা অবশ্যই স্বীকার করতে হবে যে, বিভেদ ও ফিতনার প্রা - ঘৃণা পোষণ এবং হক ও সত্যের পথ অনুসরণের ক্ষেত্রে সাহাবা কিরামের চেয়ে ও সংঘবদ্ধ, ও পাশবিকতা এবং পার্থিব লালসা থেকে দূরে থাকার ক্ষেত্রে তাদের চেয়ে কোন জাতি ও সমাজ মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাসে নেই। ইমাম সাহেব লিখেছেন 8 ৩০1 401 41 ৬০ ৩১। তন ভই ৭811 501 1১8৮৮ ৩৮৪ ৩১৪০] ২5841 ১৮০1৩ ১০০৫1 ৪০৪) 15 09055117551 ২৮০০৮ 5 ৯ ৩3১11 71559 4515 41 ৬৮০ 4111 ০৯০০ ৯৮৯১০। ০৮ ১৪৯৪৩ ১, এ খণ্ড ৩, পৃ. ২৪২। আস-2100001,2-০010,

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।